ইয়েমেনে কয়েক হাজার সৌদি সেনা আটক?

বিদেশ ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪৪আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪৮
image

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দাবি করেছে, সৌদি আরবের বিপুল সংখ্যক সেনাকে আটক করেছে তারা। তাদের দাবি, দুই দেশের সীমান্তের কাছে বড় ধরনের হামলার পর কয়েক হাজার সৌদি সেনাকে ধরা হয়। তবে হুতিদের এই দাবির ব্যাপারে সৌদি আরবের কাছ থেকে আনুষ্ঠানিক কোনও বক্তব্য পাওয়া যায়নি।

ইয়েমেনে কয়েক হাজার সৌদি সেনা আটক?

২০১৪ সালে রাজধানী সানা দখলের পর সৌদি সমর্থিত ইয়েমেনের প্রেসিডেন্ট আবদু রাব্বু মনসুর আল হাদিকে ক্ষমতা থেকে বিতাড়িত করে হুথি বিদ্রোহীরা। দেশের বাইরে থাকা হাদিকে দেশে ফেরাতে ২০১৫ সালের জুনে ইয়েমেনে সামরিক আগ্রাসন শুরু করে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। সেই থেকে দুই পক্ষের মধ্যে যুদ্ধ অব্যাহত রয়েছে।

হুতিদের এক মুখপাত্র বিবিসির কাছে দাবি করেন, সৌদির শহর নাজরানের কাছে দেশটির তিন ব্রিগেড সেনা হুতিদের কাছে আত্মসমর্পণ করেছেন। হাজার হাজার সৌদি সেনাকে আটক করা হয়েছে। অনেক সেনা নিহত হয়েছে। হুতি মুখপাত্র বলেছেন, সৌদি জোটের সঙ্গে সংঘাত শুরুর পর এটাই ছিল সবচেয়ে বড় অভিযান। কর্নেল ইয়াহিয়া সারেয়া নামের ওই হুতি মুখপাত্র বলেন, সৌদি বাহিনী ব্যাপক প্রাণহানির শিকার হয়েছে। তাদের সমরাস্ত্রেরও ব্যাপক ক্ষতি হয়েছে। সৌদির বন্দী সেনাদের আজ হুতি-পরিচালিত আল মাসিরাহ টেলিভিশন নেটওয়ার্কে দেখানো হবে।

হুতিরা বলছে, গত ১৪ সেপ্টেম্বর তারা সৌদির দুটি তেল স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলার পরিপ্রেক্ষিতে সৌদির তেল উৎপাদন ব্যাহত হয়। বিশ্ববাজারে তেলের দাম হুহু করে বেড়ে যায়। হুতিরা দায় নিলেও হামলার জন্য ইরানকে দোষারোপ করে সৌদি আরব, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানি। তবে শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করেছে ইরান।

ইয়েমেন যুদ্ধ বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট সৃষ্টি করেছে। যুদ্ধে হাজারো মানুষ নিহত হয়েছে। দেশটি এখন দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে।

/এইচকে/বিএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জাপানে ‘নজিরবিহীন’ ভারী বৃষ্টিতে নিহত ৮, বিপাকে হাজারো মানুষ
মাত্র ১০০ রুপিতে কেন ফুটবল ক্লাব বিক্রি করলো টাটা স্টিল
সর্বশেষ খবর
হ্যাজেলউডের শিকার হাসান-তাইজুল, লিড বাড়াতে লড়ছেন মিরাজ
হ্যাজেলউডের শিকার হাসান-তাইজুল, লিড বাড়াতে লড়ছেন মিরাজ
টিভিতে আজকের খেলা (১৫ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৫ আগস্ট, ২০২৬)
ধ্বংসস্তূপের মাঝে গাজার শিশু-কিশোরদের বেঁচে থাকার আশ্রয় যখন শিল্পকলা
ধ্বংসস্তূপের মাঝে গাজার শিশু-কিশোরদের বেঁচে থাকার আশ্রয় যখন শিল্পকলা
কোস্ট গার্ডের অভিযানে ৫৪ লাখ টাকার পলিথিন জব্দ 
কোস্ট গার্ডের অভিযানে ৫৪ লাখ টাকার পলিথিন জব্দ 
সর্বাধিক পঠিত
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্টের রায় প্রকাশ 
ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্টের রায় প্রকাশ 
মাছ-মাংসের দাম আগের মতোই, সবজি-ডিমে কিছুটা স্বস্তি
মাছ-মাংসের দাম আগের মতোই, সবজি-ডিমে কিছুটা স্বস্তি
২১ বার ফাউলের শিকার নেইমার, তারপরও দারুণ খেলে জিতলেন 
২১ বার ফাউলের শিকার নেইমার, তারপরও দারুণ খেলে জিতলেন