‘পরমাণু সমঝোতা থেকে সরে যাওয়ার সুযোগ ইউরোপের নেই’

বিদেশ ডেস্ক
০৭ অক্টোবর ২০১৯, ১০:৩১ আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ১০:৩৩

যেসব ইউরোপীয় দেশ তেহরানের সঙ্গে পরমাণু সমঝোতা স্বাক্ষর করেছে তাদের পক্ষে আইনগতভাবে এ সমঝোতা ত্যাগ করা সম্ভব নয়। রবিবার ইরানের পার্লামেন্টে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। ‘পরমাণু সমঝোতা থেকে সরে যাওয়ার সুযোগ ইউরোপের নেই’
তিনি বলেন, তিন ইউরোপীয় দেশ ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি পরমাণু সমঝোতায় দেওয়া নিজেদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে। কোনও কোনও ক্ষেত্রে এ সমঝোতা লঙ্ঘনও করেছে। যুক্তরাষ্ট্র এ সমঝোতা ত্যাগ করে নগ্নভাবে এটি লঙ্ঘন করেছে। ইউরোপীয় দেশগুলোও কোনও কোনও ক্ষেত্রে ওয়াশিংটনের পদাঙ্ক অনুসরণ করেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১৫ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের মাধ্যমে ইরানের পরমাণু সমঝোতা একটি আন্তর্জাতিক আইনে পরিণত হয়েছে। ফলে এটি মেনে চলতে সবাই বাধ্য। কাজেই এ থেকে বেরিয়ে যাওয়ার অর্থ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা।

এদিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই তেল রফতানিতে সম্ভাব্য সব মাধ্যম ব্যবহারের ঘোষণা দিয়েছেন ইরানের তেলমন্ত্রী বিজন জাঙ্গানেহ। তার ভাষায়, নিজ দেশের অপরিশোধিত তেল রফতানি তেহরানের বৈধ অধিকার।

২০১৫ সালের জুনে ভিয়েনায় ইরানের সঙ্গে নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্য দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন (পি-ফাইভ) ও জার্মানি (ওয়ান) পরমাণু চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে গেলেও পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দেয় তেহরান। ওবামা আমলে স্বাক্ষরিত এই চুক্তিকে ‘ক্ষয়িষ্ণু ও পচনশীল’ আখ্যা দিয়ে ২০১৮ সালের মে মাসে তা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর নভেম্বরে থেকে তেহরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল শুরু করে ওয়াশিংটন।

এর প্রেক্ষিতে ওই চুক্তির প্রতিশ্রুতি থেকে পর্যায়ক্রমে সরে যাচ্ছে তেহরান। এর ধারাবাহিকতায় সম্প্রতি তৃতীয়বারের মতো প্রতিশ্রুতি কমানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। এবারের ঘোষণায় দেশটির পারমাণবিক গবেষণা ও উন্নয়ন সংস্থার ওপর আরোপিত সব ধরনের সীমাবদ্ধতা তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এই ঘোষণার পর সর্বোচ্চ চাপ প্রয়োগের অংশ হিসেবে ইরানের বিপ্লবী গার্ড সংশ্লিষ্ট তেল পরিবহন নেটওয়ার্ক ও পরে জাতীয় ব্যাংকের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এমন বাস্তবতায় ইরানের অপরিশোধিত তেল রফতানি ৮০ ভাগ হ্রাস পায়।

বিজন জাঙ্গানেহ বলেন, ‘আমরা আমাদের তেল রফতানি করতে সব ধরনের সম্ভাব্য মাধ্যম ব্যবহার করবো। আমরা আমেরিকার চাপের কাছে নতিস্বীকার করবো না। কারণে তেল রফতানি ইরানের বৈধ অধিকার।’ সূত্র: পার্স টুডে, রয়টার্স।

/এমপি/
সম্পর্কিত
ভবিষ্যৎ হামলার জবাবে ‘নতুন লক্ষ্যবস্তু’ চিহ্নিত করছে ইরান
উপসাগরে কাতারের এলএনজিবাহী জাহাজে হামলা
ইসরায়েলে ইহুদি-আরব জোট সরকারের দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ
সর্বশেষ খবর
পত্রিকায় বিজ্ঞাপন সংক্রান্ত এনআই অ্যাক্টের বিধান বেআইনি ঘোষণা চেয়ে রুল
পত্রিকায় বিজ্ঞাপন সংক্রান্ত এনআই অ্যাক্টের বিধান বেআইনি ঘোষণা চেয়ে রুল
কোচিংয়ে ছাত্রীকে চুমু দেওয়ার ভিডিও ভাইরাল, চাকরি হারালেন শিক্ষক
কোচিংয়ে ছাত্রীকে চুমু দেওয়ার ভিডিও ভাইরাল, চাকরি হারালেন শিক্ষক
তীব্র গরমে অর্থনীতির ক্ষতি ১৭৫০ কোটি ডলার: প্রতিবেদন
তীব্র গরমে অর্থনীতির ক্ষতি ১৭৫০ কোটি ডলার: প্রতিবেদন
গার্মেন্টসে অস্থিরতায় সীমান্তের ওপার থেকে ইন্ধন জোগানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গার্মেন্টসে অস্থিরতায় সীমান্তের ওপার থেকে ইন্ধন জোগানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
রণক্ষেত্র মিরপুর-১০
রণক্ষেত্র মিরপুর-১০
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
স্কুলে শিক্ষকদের জিনস-টি-শার্ট পরা নিষিদ্ধ, বন্ধ হচ্ছে ডিজে পার্টি
স্কুলে শিক্ষকদের জিনস-টি-শার্ট পরা নিষিদ্ধ, বন্ধ হচ্ছে ডিজে পার্টি
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি