তুর্কি অভিযান নিয়ে ভারতের বিবৃতিকে স্বাগত জানালো সিরিয়া

বিদেশ ডেস্ক
১৫ অক্টোবর ২০১৯, ০৩:২১আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ০৩:২৫

উত্তর পূর্ব সিরিয়ায় তুরস্কের একক সামরিক অভিযান নিয়ে ভারতের বিবৃতিকে স্বাগত জানিয়েছেন সিরিয়ার রাষ্ট্রদূত রিয়াদ কামাল আব্বাস। দিল্লিতে নিযুক্ত এই সিরীয় দূত বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের বলিষ্ঠ কণ্ঠস্বর ভারত। আর দিল্লির সঙ্গে আরও সহায়তার হাত বাড়াতে উন্মুখ হয়ে আছে দামেস্ক। ভারতের সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস এই খবর জানিয়েছে। তুর্কি অভিযান নিয়ে ভারতের বিবৃতিকে স্বাগত জানালো সিরিয়া

গত সপ্তাহে উত্তর সিরিয়ায় কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সের (এসডিএফ) বিরুদ্ধে অভিযান শুরু করে তুরস্ক। এই অভিযান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ভারত। ওই অভিযান সেখানকার স্থিতিশীলতা এবং সন্ত্রাসবাদ বিরোধী লড়াইকে ক্ষতিগ্রস্থ করতে পারে বলে মন্তব্য করে দিল্লি।

তুরস্কের এই অভিযানে সমর্থন জানায় পাকিস্তান। এ প্রসঙ্গে জানতে চাইলে সোমবার দিল্লিতে নিযুক্ত সিরীয় দূত বলেন, তুরস্ক সন্ত্রাসে সমর্থন করছে আর যেসব দেশ তুরস্ককে সমর্থন করছে তারাও সন্ত্রাসে সমর্থন করছে।

সিরীয় দূত আব্বাস সাংবাদিকদের বলেন, ‘আমাদের সরকারের পক্ষ থেকে সিরিয়ায় তুরস্কের আগ্রাসন নিয়ে ভারতের বিবৃতিকে আমরা স্বাগত জানাই। ভারতের অবস্থানের প্রশংসা করি আমরা’। সিরীয় শিক্ষার্থীদের বৃত্তি ও ওষুধ সরবরাহ করায় ভারতকে ধন্যবাদ জানান তিনি।   
তুরস্কের অভিযানের নিন্দা জানিয়ে আব্বাস বলেন, সিরিয়ায় তুরস্কের অভিযান পরিস্কার আগ্রাসন এবং সব আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন।
আব্বাস দাবি করেন, অভিযান শুরুর মধ্য দিয়ে আইএস এর অবস্থান জোরালো করতে চাইছে তুরস্ক। অভিযান বন্ধ করতে তুরস্কের ওপর চাপ প্রয়োগ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।

/জেজে/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম