যুক্তরাজ্যে সবচেয়ে বেশি বিদ্বেষের শিকার মুসলিমরা

অদিতি খান্না, যুক্তরাজ্য
১৫ অক্টোবর ২০১৯, ২১:৩০আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ২১:৩০

যুক্তরাজ্যে গত বছর সবচেয়ে বেশি বিদ্বেষ হামলার শিকার হয়েছে মুসলিমরা। মঙ্গলবার সরকার কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, আগের বছর থেকে বিদ্বেষ হামলা বেড়েছে ১০ শতাংশ। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, ২০১৮-১৯ সালে নথিভুক্ত বিদ্বেষ অপরাধের সংখ্যা ১ লাখ ৩ হাজার ৩৭৯। আগের বছর তা ছিলো ৯৪ হাজার ১২১। আর ২০১২-১৩ সালে এর পরিমাণ ছিলো ৪২ হাজার ২৫৫টি।

যুক্তরাজ্যে সবচেয়ে বেশি বিদ্বেষের শিকার মুসলিমরা

হেটক্রাইম বলতে বুঝায়  এমন কোনও অপরাধ যা আসলে নিপীড়নের শিকার তার নিজের ধর্ম, বর্ণ, অক্ষমতা কিংবা জেন্ডারের কারণে হয়ে থাকেন। তিনি যেকোনও ধরনের শারীরিক, মানসিক কিংবা আর্থিক আক্রমণের শিকার হলেও তাকে  বিদ্বেষ হামলা বা হেটক্রাইম বলা যেতে পারে।

পুলিশ জানায়, বেশিরভাগ বিদ্বেষ অপরাধই বর্ণবাদী ছিলো। তবে ধর্মীয় কারণেও অনেকে বিদ্বেষ হামলার শিকার হয়েছেন। সেই হার সবচেয়ে বেশি মুসলিমদের। তারা অন্তত ৩ হাজার ৫৩০ বার আক্রমণের শিকার হয়েছেন। যা মোট সংখ্যার ৪৭ শতাংশ। আর ইহুদিরা শিকার হয়েছেন ১৮ শতাংশের।

পুলিশের নথিভুক্ত বিদ্বেষ অপরাধের ৫৪ শতাংশই ছিলো জননিরাপত্তা বিঘ্নিত করা অপরাধ। ৩৬ শতাংশ ছিলো ব্যক্তি পর্যায়ের সহিংসতা এবং ৫ শতাংশ ছিলো আর্থিক ক্ষতি।

রুপান্তরকামীদের বিদ্বেষের শিকার হওয়ার হার বেড়েছে ৩৭ শতাংশ। আর লিঙ্গভিত্তিক বিদ্বেষের শিকার বেড়েছে ২৫ শতাংশ। শারীরিক বা মানসিক ভাবে অক্ষমদের ক্ষেত্রে এই সংখ্যা ১৪ শতাংশ।

স্বরাষ্ট্র দফতর জানায়, ২০১৮-১৯ সালে সংঘটিত বিদ্বেষ অপরাধের প্রায় ১২ শতাংশের ক্ষেত্রে একাধিক কারণ ছিলো। এটি বর্ণ ও ধর্ম দুইক্ষেত্রেই কাজ করেছে।

ধারণা করা হচ্ছে বিগত পাঁচ বছরে এই অপরাধ বাড়ার প্রবণতা বৃদ্ধির হার আসলে পুলিশের নথিভুক্ত করার প্রক্রিয়ার আধুনিকায়নের ফলাফল।  ধর্ম ও বর্ণের কারণে বিদ্বেষমূলক অপরাধগুলো আদালতে তোলা হবে।িএসব বিষয় সরকার খুবই গুরুত্ব সহকারে দেখে।

/এমএইচ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের