অবশেষে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে সম্মত হলেন এরদোয়ান

বিদেশ ডেস্ক
১৬ অক্টোবর ২০১৯, ২১:২০আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ২১:৫২

আঙ্কারা সফরে আসা যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে সাক্ষাত করা নিয়ে সিদ্ধান্ত বদলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে তিনি সাক্ষাত করবেন বলে জানিয়েছে তুর্কি প্রেসিডেন্টের কার্যালয়।   অবশেষে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে সম্মত হলেন এরদোয়ান

গত ৯ অক্টোবর তুর্কি সীমান্তবর্তী সিরিয়ার উত্তরাঞ্চলে ‘অপারেশন পিস স্প্রিং’ নামে সামরিক অভিযান শুরু করে তুরস্ক। এ অভিযানের মাধ্যমে অঞ্চলটি থেকে আইএস জঙ্গি ও কুর্দি বিদ্রোহীদের বিতাড়িত করে সেখানে একটি সেফ জোন প্রতিষ্ঠা করতে আগ্রহী আঙ্কারা। এ সেফ জোনে দীর্ঘদিন ধরে তুরস্কে বসবাসরত সিরীয় শরণার্থীদের বসবাসের ব্যবস্থা করতে চায় আঙ্কারা। তুর্কি অভিযানের আগে সেখান থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে অভিযান শুরুর পর তুরস্কের দুইজন মন্ত্রী এবং তিনজন উচ্চপদস্থ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। তবে তুর্কি প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছেন তিনি এই নিষেধাজ্ঞাকে পরোয়া করেন না।

তুরস্কের অবস্থান ঘোষণার পর মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও-কে তুরস্কে পাঠানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড  ট্রাম্প। তিনি জানান, উচ্চ পর্যায়ের এ সফরে সিরিয়ায় তুরস্কের চলমান অপারেশন পিস স্প্রিং এবং সিরিয়ার সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। তবে এরদোয়ান বলেন, আমি মাইক পেন্স  ও মাইক পম্পেওয়ের সঙ্গে দেখা করবো না। তুর্কি ভাইস প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবেন তারা। যদি ট্রাম্প আসেন, তবেই আমি কথা বলবো।

তবে বুধবার এরদোয়ানের যোগাযোগ পরিচালক ফাহরেত্তিন আলতুন টুইটারে লিখেছেন, প্রেসিডেন্ট স্কাই নিউজকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলকে স্বাগত জানাবেন না বলেছেন। তবে তিনি মাইক পেন্সের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করেছেন।

এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের মুখপাত্র কেটি ওয়াল্ডম্যান বলেন, আজ তুরস্ক সফরে যাচ্ছেন ভাইস প্রেসিডেন্ট।

হোয়াইট হাউস আশা করছে মাইক পেন্স ও পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বৃহস্পতিবার তুরস্ককে সিরিয়ায় হামলা বন্ধ করার আহ্বান জানাবেন।

/জেজে/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের