এবার চার রক্ষীকে বরখাস্ত করলেন থাই রাজা

বিদেশ ডেস্ক
৩০ অক্টোবর ২০১৯, ১৬:২৯ আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ১৭:১৬

প্রেমিকাকে দেওয়া রাজকীয় মর্যাদা প্রত্যাহার করে নেওয়ার এক সপ্তাহের মাথায় চার রাজরক্ষীকে বরখাস্ত করেছেন থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালাংকরান। মঙ্গলবার রাতে বরখাস্তের আদেশ পাওয়া এসব রক্ষীর দুইজন ছিলেন শয়নকক্ষ বিভাগের আর অপর দুই জন ছিলেন কর্মকর্তা পর্যায়ের। এক রাজ ফরমানে জানানো হয়েছে, বরখাস্ত হওয়া এসব রক্ষী কোনও ক্ষতিপূরণ পাবে না। থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালাংকরান

গত সপ্তাহে রানি হওয়ার অন্যায় প্রচেষ্টা আর প্রদত্ত ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে দীর্ঘদিনের এক প্রেমিকাকে দেওয়া সব রাজকীয় সম্মাননা ও পদ ছিনিয়ে নেন থাইল্যান্ডের রাজা ভাজিরালংকরান। সে দেশের প্রায় এক শতাব্দীর ইতিহাসে প্রথমবারের মতো ওয়ংভাজিরাপাকদি সিনিনাত নামের ওই নারীকে ‘রয়াল কনসোর্ট’ মর্যাদা দেওয়া হয়েছিল। রাজ মর্যাদা কেড়ে নেওয়ার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে বলা হয় সিনিনাত উচ্চাকাঙ্ক্ষী ছিলেন এবং নিজে রানির মর্যাদা পাওয়ার স্বার্থে বিভিন্ন অপচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। মর্যাদা হারানোর পর তাকে এখনও প্রকাশ্যে দেখা যায়নি।

এর পরে রাজপ্রাসাদের আরও ছয় কর্মকর্তাকে বরখাস্ত করেন থাই রাজা।

মঙ্গলবার ৬৭ বছর বয়সী রাজা মাহা ভাজিরালাংকরান এক রাজ ফরমানে জানান, শয়ন কক্ষ বিভাগের দুই পুরুষ রক্ষী বেআইনি কর্মকাণ্ড ও ব্যভিচার করেছে। আর অপর দুই কর্মকর্তা রাজরক্ষীর মান বজায় রাখতে ব্যর্থ হয়েছে।

২০১৬ সালে বাবার মৃত্যুর পর সিংহাসনে বসেন ভাজিরালংকরান। এই বছরের মে মাসে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তার অভিষেক অনুষ্ঠিত হয়।

/জেজে/
সম্পর্কিত
ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্টে চীনের নতুন রেকর্ড: শীর্ষস্থানে শাংহাই
চলন্ত গাড়িতে ঝুললেন ৫০০ মিটার, শেষ পর্যন্ত পৌনে চার কোটির স্বর্ণ উদ্ধার করলেন পুলিশ কর্মকর্তা
চীনের সর্ববৃহৎ উভচর বিমানের সফল অগ্নিনির্বাপণ অভিযান
সর্বশেষ খবর
ক্যাম্পাসে অরাজনৈতিক সংগঠনগুলোতে ‘গুপ্ত রাজনীতি’র অভিযোগ রাকিবের
ক্যাম্পাসে অরাজনৈতিক সংগঠনগুলোতে ‘গুপ্ত রাজনীতি’র অভিযোগ রাকিবের
 ‘ফুড ডিভোর্স’ কি সম্পর্ক বাঁচাতে পারে?
 ‘ফুড ডিভোর্স’ কি সম্পর্ক বাঁচাতে পারে?
যুক্তরাষ্ট্রের অবরোধের মুখে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
যুক্তরাষ্ট্রের অবরোধের মুখে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্টে চীনের নতুন রেকর্ড: শীর্ষস্থানে শাংহাই
ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্টে চীনের নতুন রেকর্ড: শীর্ষস্থানে শাংহাই
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ