বাংলাদেশের সীমান্ত নজরদারিতে ইসরায়েলি ড্রোন ব্যবহার করছে ভারত

বিদেশ ডেস্ক
০৪ নভেম্বর ২০১৯, ১৭:২১আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ১৮:১২

বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করতে ইসরায়েল থেকে কেনা ড্রোন ব্যবহার করছে ভারত। সে দেশের সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদন থেকে জানা গেছে, উন্নত প্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়ে আকাশ পথের পাশাপাশি জল ও মাটির নিচ থেকেও বাংলাদেশ সীমান্তের দিকে নজর রাখছে তারা। বিএসএফ সূত্রকে উদ্ধৃত করে দ্য হিন্দু জানিয়েছে, দুই দেশের মধ্যকার ধুবরি সীমান্তে পাচার বন্ধ করতে এমন পদক্ষেপ নিয়েছে তারা।

বাংলাদেশের সীমান্ত নজরদারিতে ইসরায়েলি ড্রোন ব্যবহার করছে ভারত

বাংলাদেশের সঙ্গে ভারতের আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গসহ পাঁচটি রাজ্যের ৪ হাজার ৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। আসামের সঙ্গে থাকা ২৬৩ কিলোমিটার সীমান্তের মধ্যে ১১৯.১ কিলোমিটার নদী অঞ্চল। এরমধ্যে পশ্চিম আসামের ধুবড়ি সেক্টরের ৬১ কিলোমিটার সীমান্ত; যেখানে ব্রহ্মপুত্র নদীর প্রবাহ বাংলাদেশে প্রবেশ করেছে। এই স্থানে মানুষের জন্য নজরদারি অত্যন্ত কষ্টসাধ্য। বিশেষ করে বর্ষাকালে এই অংশে নজরদারি আরও কঠিন হয়ে পড়ে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, ধুবড়ি সেক্টরে নজরদারির জন্য ইসরায়েল থেকে অজ্ঞাত সংখ্যক টেদার ড্রোন কিনেছে বিএসএফ। প্রত্যেকটি ড্রোনের মূল্য ৩৭ লাখ রুপি। এগুলো ব্যবহার করে দিন-রাত সবসময়ই ভালো ছবি সংগ্রহ করা যায়। প্রায় ২ কিলোমিটার দূর থেকে এগুলো ব্যবহার করে সীমান্তে নজর রাখা সম্ভব।

বিএসএফের গুহাটি ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল পিযূষ মোরদিয়া বলেন, ‘পাচারের মতো অপরাধগুলো সাধারণত রাতে সংঘটিত হয়। দৃষ্টিসীমার আড়ালে থাকা স্থানগুলোতে নজরদারি করাও বেশ কঠিন। তবে টেদার ড্রোনগুলো ১৫০ মিটার ওপর থেকে অব্যাহতভাবে ছবি তুলে পাঠাতে সক্ষম। ফলে আমাদের নজরদারির ক্ষেত্রে শারীরিক উপস্থিতির সীমাবদ্ধতা অনেকটাই কমে গেছে।’

বাংলাদেশের সীমান্ত নজরদারিতে ইসরায়েলি ড্রোন ব্যবহার করছে ভারত

স্বাভাবিক ও টেদার ড্রোনের পার্থক্য নিয়ে বলতে গিয়ে পিযূষ বলেন, আগের ড্রোনগুলো ৩০ মিনিট পরই নামিয়ে আনতে হতো চার্জ করার জন্য। এছাড়া একটু ঝড়ো বাতাসেই উড়ে যেত সেগুলো। আর ধুবরি অঞ্চলে বাতাসও অনেক। মোরদিয়া বলেন, গরু ও মানবপাচারকারীরা টেদার ড্রোন শনাক্ত করতে পারবে। তবে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে এমন একটি বার্তা দেওয়া, যেখানে সবাই জানবে যে দিন-রাত ওই অঞ্চলে নজরদারি চলছে। 

ড্রোন ছাড়াও বিএসএফ থার্মাল ইমেজার মোতায়েন করেছে, যার মাধ্যমে মানুষ ও প্রাণীর শরীরের তাপমাত্রার মাধ্যমে তাদের চলাচল শনাক্ত করা যাবে। এছাড়া মাটি ও পানির নিচে বসানো হয়েছে সেন্সর। মোরদিয়া বলেন, পানির নিচের সেন্সরগুলো আমাদের এমন তথ্য দেবে, যা নৌকার মাধ্যমে টহল দেওয়া ছাড়া সম্ভব নয়।

 

/এমএইচ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম