ব্রেক্সিট বিরোধী অঙ্গীকারনামায় স্বাক্ষর করলেন ৩ ব্রিটিশ-বাংলাদেশি এমপি

অদিতি খান্না, যুক্তরাজ্য
১২ নভেম্বর ২০১৯, ২২:১১আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ২৩:৩৫

যুক্তরাজ্য বাংলাদেশি বংশোদ্ভূত তিন ব্রিটিশ এমপিই ব্রেক্সিট বিরোধী একটি কার্যক্রমে যুক্ত হয়েছেন। তারা বলেছেন ১২ ডিসেম্বর আসন্ন নির্বাচনে তাদের আসনে জয় পেলে যুক্তরাজ্যকে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগে বাধা দেওয়ায় ভুমিকা রাখতে চান। এই সংক্রান্ত একটি অঙ্গীকারনামাতেও স্বাক্ষর করেছেন এই পার্লামেন্ট সদস্যরা।  

ব্রেক্সিট বিরোধী  অঙ্গীকারনামায় স্বাক্ষর করলেন ৩ ব্রিটিশ-বাংলাদেশি এমপি

আগে থেকেই চুক্তিবিহীন ব্রেক্সিটের বিরোধিতায় সরব রয়েছেন লেবার পার্টির এই এমপিরা। উত্তর লন্ডনের হ্যাম্পস্টিড ও কিলবার্ন থেকে দাঁড়াচ্ছেন টিউলিপ। রুপা হক দাঁড়াচ্ছেন ইলিং ও সেন্ট্রাল অ্যাকশন থেকে। আর রুশনারা আলি দাঁড়াচ্ছেন বেথনাল গ্রিন ও বাউ থেকে। লেবার পার্টির ১০০ জনেরও বেশি প্রার্থী ‘রিমেইন লেবার ক্যাম্পেইন প্লেজ’ নামের এই কার্যক্রমে স্বাক্ষর করেছে।

এমপিরা বলেন, ‘লেবার পার্টি আবার গণভোট আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা চাই আপনারা আপনাদের চূড়ান্ত রায় দেওয়ার সুযোগ পান। আমি পুনরায় এমপি নির্বাচিত হলে, ইইউয়ে থাকার চেষ্টা করবো। 

তিনজন এমপিই অনেক দিন ধরে ব্রেক্সিটের বিরুদ্ধে নিজেদের সরব অবস্থান জানিয়েচ আসছে। ৩১ অক্টোবর ব্রেক্সিটের সময়সীমাকে সামনে রেখে প্রধানমন্ত্রী বরিস জনসনের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করেছেন তারা। এখন আগামী মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে পরিকল্পনা করছেন তারা। ৩১ জানুয়ারি ২০২০ এর মধ্যে ব্রেক্সিট থামানোর লক্ষ্য তাদের।

বিরোধী দল লেবার পার্টি ব্রেক্সিট বিরোধী প্রচারণাচালিয়ে আসছে। রুপা হক বলেন, তিনি লেবার পার্টির এই অঙ্গীকারনামায় স্বাক্ষর করতে পেরে খুশি। তার আসনে ১৬ হাজারেও বেশি সমর্থন রয়েছে রুপার। অন্যদিকে গতবার ১৫ হাজার ভোট পাওয়া টিউলিপ সিদ্দিকী বলেন, ‘ব্রেক্সিটের বিরুদ্ধে আমার অবস্থান পরিস্কার। আমি সংবিধানের ৫০ ধারার বিরুদ্ধে রায় দিয়ে ছায়ামন্ত্রীর দায়িত্ব হারিয়েছি।’

আর ৩৫ হাজারেরও বেশি ভোট পাওয়া রুশনারা আলি বলেন, ইউরোপের বাজার থেকে বের হয়ে আসাটা আমাদের অর্থনৈতিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আমাদের ব্যবসায়ী ও তাদের কর্মীদের জন্য তা মারাত্মক পরিণতি ডেকে আনবে।

 

/এমএইচ/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান