ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলা ৮০ শতাংশ কমেছে: জাতিসংঘ

বিদেশ ডেস্ক
২৩ নভেম্বর ২০১৯, ০৭:৪০আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ০৮:২৩

গত দুই সপ্তাহে ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলা প্রায় ৮০ শতাংশ কমে গেছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত জাতিসংঘের দূত মার্টিন গ্রিফিথস। শুক্রবার নিরাপত্তা পরিষদে তিনি বলেন, এভাবে উত্তেজনা কমতে থাকলে ইয়েমেন সামগ্রিক যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাবে। ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলা ৮০ শতাংশ কমেছে: জাতিসংঘ

২০১৫ সালে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী সানা দখলে নেয় ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। সৌদি আরবের রাজধানী রিয়াদে নির্বাসনে যেতে বাধ্য হন হাদি। হুথিদের ক্ষমতা দখলের পর থেকেই হাদির অনুগত সেনাবাহিনীর একাংশ তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। ২০১৫ সালের মার্চে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে মিত্রদের নিয়ে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে সামরিক অভিযান শুরু করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। সৌদি জোটের অভিযান শুরুর পর স্কুল, বাজার ও হাসপাতালে বোমা হামলায় শিশুসহ এক লাখেরও বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে। দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে প্রায় এক কোটি মানুষ।

শুক্রবার জাতিসংঘ দূত মার্টিন গ্রিফিথস বলেন, যুদ্ধ শুরুর পর থেকে গত কয়েক সপ্তাহে প্রথমবারের মতো কোনও বিমান হামলা ছাড়া পুরো ৪৮ ঘণ্টা মেয়াদও পার হয়েছে। তিনি বলেন, উত্তেজনা নিরসনে এই অগ্রগতি অব্যাহত থাকলে তা ইয়েমেনে সামগ্রিক যুদ্ধবিরতিতে ভূমিকা রাখবে।

ইয়েমেনে সামগ্রিক যুদ্ধবিরতি কার্যকরে সৌদি আরব ও হুথি কর্মকর্তারা গত সেপ্টেম্বর থেকে অনানুষ্ঠানিক আলোচনা চালিয়ে যাচ্ছে। ওই আলোচনায় বারবারই উত্তেজনা নিরসনের কথা এসেছে।

গত বছর ইয়েমেনের প্রধান বন্দর শহর হোবাইদায় যুদ্ধবিরতি কার্যকরে সম্মত হয় দুই পক্ষ। তবে তা সফল হয়নি। দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ করে আসছে। শুক্রবার জাতিসংঘের দূত জানান, গত কয়েক সপ্তাহে ওই বন্দর শহরে জাতিসংঘ পর্যবেক্ষকদের মোতায়েনের পর সৌদি জোট ও হুথি বিদ্রোহীদের বিচ্ছিন্ন লড়াইও ৮০ শতাংশ কমে গেছে।

/জেজে/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান