যুক্তরাষ্ট্রে ‘মুসলিম নিষেধাজ্ঞা’র পরিধি বাড়াচ্ছেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
২৩ জানুয়ারি ২০২০, ১১:১১আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ১৩:১১

যুক্তরাষ্ট্রের মুসলিম নিষেধাজ্ঞার পরিধি ও মেয়াদ বাড়াচ্ছে ট্রাম্প প্রশাসন। ‍দুই বছর আগে লিবিয়া, ইরান, সোমালিয়া, সিরিয়া, ইয়েমেন, উত্তর কোরিয়া ও ভেনেজুয়েলার নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এবার নতুন কয়েকটি দেশ তালিকায় যুক্ত হতে পারে বলে আভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্রে ‘মুসলিম নিষেধাজ্ঞা’র পরিধি বাড়াচ্ছেন ট্রাম্প

৬ মুসলিম দেশ ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেনের ওপর ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি রয়েছে। উত্তর কোরিয়ার নাগরিক আর ভেনেজুয়েলার সরকারি কর্মকর্তারাও রয়েছেন নিষেধাজ্ঞার আওতায়। সুইজারল্যান্ডের দাভোসে চলমান বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ‘নতুন আরও কিছু দেশের নাম তালিকায় যুক্ত হবে।’ তিনি বলেন, ‘আপনারা দেখতেই পাচ্ছেন পৃথিবীতে কী চলছে। নিজেদের দেশকে আমাদের নিরাপদ রাখতে হবে।’

নতুন করে কোন কোন দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ হতে পারে, সে সম্পর্কে কিছু জানাননি ট্রাম্প। তবে মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে আভাস দেওয়া হয়েছে, বেলারুস, মিয়ানমার, এরিত্রিয়া, কিরগিজস্তান, নাইজেরিয়া, সুদান ও তানজানিয়াকে এই তালিকায় যুক্ত করা হতে পারে।

/এমএইচ/বিএ/এমএমজে/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের