যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বিপর্যয় ডেকে নিয়ে আসবে: ইমরান খান

বিদেশ ডেস্ক
২৩ জানুয়ারি ২০২০, ১৮:৫৬আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ১৯:৪৭

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বিশ্বের জন্য বিপর্যয় ডেকে নিয়ে আসবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার সকালে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের সাইডলাইনে এ বিষয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বিপর্যয় ডেকে নিয়ে আসবে: ইমরান খান
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইমরান খান বলেন, ‘আমি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেছি, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়লে তা দুনিয়াজুড়ে বিপর্যয় ডেকে নিয়ে আসবে।’ তবে ট্রাম্প তার এ কথার কোনও জবাব দেননি।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে মধ্যস্থতা করতে ২০১৯ সালের অক্টোবরে তেহরান সফর করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বুধবারের সংবাদ সম্মেলনে ইমরান জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের অবস্থান ইতিবাচক।

তিনি বলেন, যুদ্ধ কখনও সমাধান নয়। আপনি যদি একটি সমস্যা সমাধানের জন্য সামরিক শক্তি ব্যবহার করেন, তাহলে অন্য পাঁচটি সমস্যা সামনে চলে আসবে। বিষয়টি একটি অপ্রত্যাশিত পরিণতির দিকে ধাবিত হবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, রক্তপাত ও যুদ্ধের মাধ্যমে যারা সংকট নিরসনের চেষ্টা করে তারা দুনিয়াতে বিপর্যয় ডেকে নিয়ে আসে।

ইমরান খান বলেন, আমি আবারও বলছি এই সংঘাতের প্রভাব তেলের দামের ওপর গিয়ে পড়বে। এটা হবে পুরো অঞ্চলের জন্য একটি বিপর্যয়।

আপনি কি মনে করেন ট্রাম্প ইরানের সঙ্গে সংলাপ চান? মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি-এর এমন প্রশ্নের জবাবে ইমরান বলেন, এটাই হবে বুদ্ধিমানের কাজ।

তিনি বলেন, আফগানিস্তানের দিকে তাকান। সেখানে প্রায় ১৯ বছর ধরে সংঘাত চলছে। আমরা এখনও একটি সমাধান খুঁজছি, এখনও শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। যুক্তরাষ্ট্র কি আরেকটি সংঘাত চাইছে? বিশ্বাস করুন, আফগানিস্তানের চেয়ে ইরান অনেক অনেক বেশি জটিল জায়গা।

এদিন কাশ্মির ইস্যুতেও কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বিষয়টি নিয়ে দুই পারমাণবিক ক্ষমতাসম্পন্ন দেশ পাকিস্তান ও ভারতের সঙ্গে মধ্যস্থতা করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান তিনি। ভারতের মুসলিমবিদ্বেষী নাগরিকত্ব আইন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ইমরান খান। সূত্র : আল জাজিরা, সিএনবিসি।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক