বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন করবেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২৬আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩০
image

দুই দিনের ভারত সফরে গিয়ে আহমেদাবাদে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন করবেন ট্রাম্প

২০১৪ সালে হিন্দুত্ববাদী বিজেপি ভারতের ক্ষমতায় আসার আগে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন মোদি। তিনি ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে চীন, জাপান ও ইসরায়েলের প্রধানমন্ত্রীরা গুজরাটের সবচেয়ে বড় শহর আহমেদাবাদ সফর করেছেন। সেই ধারাবাহিকতায় এবার ট্রাম্প সেই শহরে যাচ্ছেন।

আহমেদাবাদের পৌর কমিশনার বিজয় নেহরা জানিয়েছেন, ট্রাম্পের সফরকে সামনে রেখেই নতুন ক্রিকেট স্টেডিয়াম ঘিরে অবকাঠামো উন্নয়ন ও সড়ক নির্মাণে তিনশ’ মিলিয়ন ডলার খরচ করা হয়েছে।

সরদার প্যাটেল স্টেডিয়ামে একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন এক লাখ দশ হাজার দর্শক। স্টেডিয়ামটি চালু হলে মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়াম বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট মাঠের খেতাব হারাবে।

/বিএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী