ঈদের নামাজ বাড়িতে পড়ার আহ্বান সৌদি গ্র্যান্ড মুফতির

বিদেশ ডেস্ক
১৭ এপ্রিল ২০২০, ২০:০৯আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ২১:০৩

করোনাভাইরাসের মহামারি চলতে থাকলে আসন্ন রমজানের সব ধরনের ইবাদত ও ঈদুল ফিতরের নামাজ বাড়িতেই পড়া উচিত বলে জানিয়েছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শাইখ আবদুল আজিজ আল আল-শাইখ। শুক্রবার সৌদি আরবের সংবাদপত্র ওকাজ এই খবর জানিয়েছে। ঈদের নামাজ বাড়িতে পড়ার আহ্বান সৌদি গ্র্যান্ড মুফতির

সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ গ্র্যান্ড মুফতি। গত সপ্তাহে সৌদি আরবের ধর্ম বিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ আল-শেখ জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাব অব্যাহত থাকলে আসন্ন রমজানে মসজিদে তারাবিহ নামাজের জামাত হবে না।

শুক্রবার ওকাজ জানিয়েছে, সৌদি গ্র্যান্ড মুফতি শাইখ আবদুল আজিজ আল আল-শাইখ এক প্রশ্নের উত্তরে বলেছেন, ‘করোনাভাইরাসের বিস্তার রোধে নেওয়া পদক্ষেপের কারণে তারাবিহের নামাজ মসজিদে পড়া সম্ভব না হলে তা বাড়িতেই যাবে।’ ইফতার এবং ঈদের জামাতের ক্ষেত্রেও একই ব্যবস্থা প্রযোজ্য হবে বলে জানান তিনি।

ইসলাম ধর্মালম্বীদের কাছে পবিত্র মাস রমজান আগামী সপ্তাহে শুরু হবে বলে আশা করা হচ্ছে। এই মাসে সন্ধ্যায় নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজের বাইরে অতিরিক্ত হিসেবে তারাবিহের নামাজ পড়ে থাকে মুসলমানেরা।

তারাবিহ ও ঈদের নামাজ বাড়িতে পড়ার আহ্বান জানানোর পাশাপাশি কারও মৃত্যু হলে জানাজার নামাজেও বেশি মানুষের সমাগম না করার আহ্বান জানিয়েছে সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়। মন্ত্রী আব্দুল লতিফ আল-শেখ বলেন, জমায়েত নিষিদ্ধের সঙ্গে সঙ্গতি রেখে এই সতর্কতা নেওয়া হয়েছে। সেকারণে জানাজার নামাজ কবরস্থানে অনুষ্ঠিত হবে আর মৃতের পরিবারের ছয় জনের বেশি এতে অংশ নিতে পারবেন না। আর বাকিরা নিজ নিজ বাড়িতে জানাজা পড়ে নেবে।

সৌদি ধর্ম মন্ত্রী আব্দুল লতিফ আল-শেখ বলেন, জানাজার নামাজ ফরজ নামাজের চেয়ে গুরুত্বপূর্ণ নয়, সেকারণে এটা একা একা পড়া যায়। এক জায়গায় বেশি মানুষ সমবেত হলে সংক্রম বাড়ার ঝুঁকি তৈরি হয়। 

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম