করোনা পরীক্ষা দ্রুততর করতে ড্রোন ব্যবহার করছে ঘানা

বিদেশ ডেস্ক
২০ এপ্রিল ২০২০, ১৭:৩৮আপডেট : ২০ এপ্রিল ২০২০, ১৭:৪৯
image
 
দেশের বড় শহরগুলোর বাইরে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষা দ্রুততর করতে ডেলিভারি ড্রোন ব্যবহার করছে ঘানা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, প্রত্যন্ত এলাকা থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ড্রোনের মাধ্যমে বড় শহরগুলোতে নেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক উদ্যোক্তা প্রতিষ্ঠান জিপলাইন-এর কাছ থেকে এ ড্রোনসেবা নেওয়া হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
 
প্রতীকী ছবি ঘানায় করোনা পরীক্ষা দ্রুততর করার অংশ হিসেবে সেদেশে গত ১ এপ্রিল ড্রোন পরিচালনা শুরু করে জিপলাইন। এরইমধ্যে গ্রাম এলাকার ১ হাজারটির বেশি স্বাস্থ্যকেন্দ্রে সংগ্রহকৃত নমুনাগুলো রাজধানী আকরা ও দ্বিতীয় বৃহত্তম শহর কুমাসির ল্যাবরেটরিগুলোতে ড্রোনের মাধ্যমে নেওয়া হচ্ছে।
 
এ পর্যন্ত ঘানায় ৮৩৪ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৯ জনের।
 
এক বিবৃতিতে জিপলাইনের প্রধান নির্বাহী কেলের রিনাউদো বলেন, ‘কোভিড-১৯ এর পরীক্ষার নমুনাগুলো চালকবিহীন ড্রোনের মাধ্যমে সরবরাহ করার মধ্য দিয়ে মহামারি পরিস্থিতি দ্রুত মোকাবিলা করতে পারবে সরকার। এ পদ্ধতি মানুষের জীবন বাঁচাতে সহায়ক হবে।’
/এফইউ/বিএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম