সর্বোচ্চ করোনা আক্রান্তের সংখ্যায় তৃতীয় ব্রাজিল

বিদেশ ডেস্ক
১৯ মে ২০২০, ১৫:২৪আপডেট : ১৯ মে ২০২০, ১৫:২৭

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় ইতোমধ্যেই যুক্তরাজ্য ও স্পেনকে ছাড়িয়ে গেছে ব্রাজিল। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পর দেশটি এখন বিশ্বের তৃতীয় করোনা আক্রান্ত রাষ্ট্র। ১৯ মে মঙ্গলবার জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এ তথ্য জানিয়েছেন।

সর্বোচ্চ করোনা আক্রান্তের সংখ্যায় তৃতীয় ব্রাজিল শনিবার ইতালি ও স্পেনকে টপকে চতুর্থ করোনা আক্রান্ত দেশে পরিণত হয় ব্রাজিল। এর তিন দিনের মাথায় মঙ্গলবার আক্রান্তের সংখ্যায় তৃতীয় স্থানে পৌঁছায় দেশটি।

আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়তে থাকায় চাপ পড়েছে স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর। ইতোমধ্যেই দেশটির বৃহত্তম শহর সাও পাওলো-র স্বাস্থ্য ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে বলে জানিয়েছেন শহরটির মেয়র ব্রুনো কোভাস।

তিনি জানান, হাসপাতালগুলোতে বেডের চাহিদা বাড়ছে। পুরো স্বাস্থ্যসেবা ব্যবস্থা পতনের মুখে দাঁড়িয়েছে।

ব্রুনো কোভাস বলেন, সরকারি হাসপাতালের ৯০ শতাংশই এখন পরিপূর্ণ। সর্বোচ্চ দুই সপ্তাহ পর এগুলোতে আর জায়গা থাকবে না।

সাও পাওলো ব্রাজিলের অন্যতম করোনাভাইরাস আক্রান্ত এলাকা। সেখানে তিন হাজারের বেশি মানুষ মারা গেছে।

ব্রাজিলের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশটিতে করোনা পরীক্ষার হার কম। এজন্য বাস্তবতার চেয়ে কম রোগী শনাক্ত হচ্ছে। যথাযথ পরীক্ষা হলে আরও অনেক বেশি করোনা রোগী শনাক্ত হতো।

এমন পরিস্থিতির মধ্যেই দেশের অর্থনীতি ফের সচল করতে মরিয়া ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতোই করোনার চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধ ব্যবহারে ব্যাপক আগ্রহী ট্রাম্পের এই ব্রাজিলিয়ান ভক্ত। তার নীতির কারণে বিদ্যমান করোনা মহামারির মধ্যেই মন্ত্রিসভা ছেড়েছেন অন্তত দুই জন মন্ত্রী। শুক্রবার দ্বিতীয় স্বাস্থ্যমন্ত্রীও বলসোনারো-র কেবিনেট ছেড়ে যান।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

/এমপি/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম