ইসরায়েল টিউমার, একে অপসারণ করতে হবে: ইরান

বিদেশ ডেস্ক
২২ মে ২০২০, ১৬:৪২আপডেট : ২২ মে ২০২০, ১৭:৪২

ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের মুক্তির সংগ্রামকে বেগবান করার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনি। ইসরায়েলকে টিউমার আখ্যা দিয়ে ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। শুক্রবার আল কুদস দিবস উপলক্ষে দেওয়া এক অনলাইন ভাষণে খোমেনি এসব আহ্বান জানান বলে খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনি

ফিলিস্তিনি জনগণের সাথে একাত্মতা প্রকাশ, জায়নবাদ ও ইসরায়েলের জেরুজালেম দখলের বিরুদ্ধে ১৯৭৯ সাল থেকে রমজানের শেষ শুক্রবার আল কুদস দিবস পালন করে আসছে ইরান। এর প্রতি সংহতি জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশেও দিবসটি পালন করা হয়।

শুক্রবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনি বলেন, ‘ফিলিস্তিনিদের লড়াই চলবে.. ফিলিস্তিনকে স্বাধীন করা এবং জিহাদে অংশ নেওয়া মুসলমানদের কর্তব্য।... জায়নবাদী শাসক (ইসরায়েল) এই অঞ্চলের ক্যান্সার সৃষ্টিকারী টিউমার।’ তিনি বলেন, ‘আজকের দিনে দুনিয়ার সবাই করোনাভাইরাসে মারা যাওয়া প্রতিটি মানুষের হিসাব রাখছে কিন্তু কেউই ফিলিস্তিনে হাজার হাজার মানুষ হত্যা, কারাগারে বন্দি রাখা ও গুম করে ফেলার জন্য দায়ী কে?- সেই প্রশ্ন কেউ করছে না।’ যুক্তরাষ্ট্র ও ইউরোপ যেসব দেশে যুদ্ধ ছড়িয়ে দিয়েছে সেসব দেশেও একই পরিস্থিতি চললেও তাদেরও কেউ প্রশ্ন করছে না বলে মন্তব্য করেন তিনি। খোমেনি বলেন, জায়নবাদের এই দীর্ঘমেয়াদি ভাইরাসটিকে উৎখাত করতে হবে।’

উল্লেখ্য, করোনাভাইরাসের মহামারির কারণে এবারে কুদস দিবসের প্যারেড বাতিল করে ইরান। বিশ্বের অন্যতম করোনা দুর্গত দেশ ইরানে সাত হাজার ২৪৯ জনের মৃত্যুর পাশাপাশি মোট আক্রান্ত হয়েছে এক লাখ ২৯ হাজার ৩৪২ জন।

/জেজে/
সম্পর্কিত
ইয়েমেন উপকূলে হামলায় ডুবলো ভারতীয় জাহাজ, ১৪ নাবিক উদ্ধার
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
যুক্তরাষ্ট্রের ৭ রাজ্যের পানি সরবরাহ ব্যবস্থায় কি সাইবার হামলা চালিয়েছে ইরান
সর্বশেষ খবর
শিক্ষার্থীদের ভিসার নামে প্রতারণা: আসামি ৩ দিনের রিমান্ডে
শিক্ষার্থীদের ভিসার নামে প্রতারণা: আসামি ৩ দিনের রিমান্ডে
নবজাতককে স্বর্ণের আংটি, কনেকে রেশমি শাড়ি: বিজয়ের প্রথম বাজেটে আছে আরও চমক
নবজাতককে স্বর্ণের আংটি, কনেকে রেশমি শাড়ি: বিজয়ের প্রথম বাজেটে আছে আরও চমক
‘রাষ্ট্রসংস্কারের অভীষ্ট রাজনৈতিক-আমলাতান্ত্রিক প্রতিরোধে জিম্মি’
বিশেষ সাক্ষাৎকারে ড. ইফতেখারুজ্জামান‘রাষ্ট্রসংস্কারের অভীষ্ট রাজনৈতিক-আমলাতান্ত্রিক প্রতিরোধে জিম্মি’
মোহাম্মদপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু
মোহাম্মদপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে  
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে