ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব নিয়ে ইইউ-এর সঙ্গে আলোচনা তুরস্কের

বিদেশ ডেস্ক
২৩ মে ২০২০, ১৯:২৬আপডেট : ২৩ মে ২০২০, ১৯:৩১

ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে কথা বলেছে তুরস্ক। শনিবার এক ফোনালাপে ইইউ-র পররাষ্ট্রমন্ত্রী জোসেপ বোরেল-এর সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি সাবাহ।

ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব নিয়ে ইইউ-এর সঙ্গে আলোচনা তুরস্কের ফোনালাপে দুই নেতা ফিলিস্তিন ইস্যু ছাড়াও তুর্কি-ইইউ সম্পর্ক নিয়ে কথা বলেন।

তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ফোনালাপে ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব ও তাদের জুলুম-নিপীড়নের পরিকল্পনা এবং তুর্কি-ইইউ সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন করে দখলদারিত্ব চালানোর পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। পরিকল্পনা অনুযায়ী, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ভূখণ্ডে বলপূর্বক কয়েক হাজার অবৈধ ইহুদি বসতি স্থাপনের ঘোষণা দিয়েছে ইসরায়েল। এ ধরনের দখলদারিত্ব বড় ধরনের সংঘাতের জন্ম দেবে বলে সতর্ক করে দিয়েছেন জর্ডানের রাজা আবদুল্লাহ।

জাতিসংঘের পক্ষ থেকেও দখলকৃত পশ্চিম তীরে নতুন করে অবৈধ বসতি সম্প্রসারণের পরিকল্পনা বাতিল করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত নিকোলাই ম্লাদেনভ এ আহ্বান জানিয়েছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘকে নিয়ে গঠিত কথিত মধ্যপ্রাচ্য চতুষ্টয়ের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করতে ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

ইসরায়েলের নতুন এই অবৈধ বসতি সম্প্রসারণ পরিকল্পনার নাম দেওয়া হয়েছে ‘ইফরাত’। এর আওতায় প্রায় সাত হাজার আবাসন ইউনিট তৈরির কথা বলা হয়েছে। ইতোমধ্যেই এতে সমর্থন দিয়েছে ওয়াশিংটন।

জর্ডান উপত্যকার বড় একটি এলাকায় এই ইহুদি বসতি সম্প্রসারিত হলে ভবিষ্যতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা অসম্ভব হয়ে পড়বে বলে প্রতীয়মান হচ্ছে। ফিলিস্তিন ইস্যুতে বরাবরই সরব তুরস্ক ইসরায়েলের এ পরিকল্পনার তীব্র বিরোধিতা করে আসছে।

/এমপি/
সম্পর্কিত
ইরানে নতুন করে হামলা: মধ্যপ্রাচ্যজুড়ে ভ্রমণ সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের
ইরান পাল্টা হামলা করলে আরও কঠোর জবাবের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানি স্থাপনায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, নিশ্চিত করলো সেন্টকম
সর্বশেষ খবর
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
আগস্টের চেয়ে সেপ্টেম্বরে বিদ্যুতের অবস্থা ৫০ ভাগ ভালো হবে: সমাজকল্যাণমন্ত্রী
আগস্টের চেয়ে সেপ্টেম্বরে বিদ্যুতের অবস্থা ৫০ ভাগ ভালো হবে: সমাজকল্যাণমন্ত্রী
বর্তমান জ্বালানি সংকটের অনেকটাই আওয়ামী লীগের সময় তৈরি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী 
বর্তমান জ্বালানি সংকটের অনেকটাই আওয়ামী লীগের সময় তৈরি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী 
সরকারের ৬ মাসের উন্নয়ন সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর 
সরকারের ৬ মাসের উন্নয়ন সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর 
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে