যুক্তরাষ্ট্রের বাধা ছাড়াই ভেনেজুয়েলায় পৌঁছেছে ইরানের প্রথম তেলের ট্যাংক

বিদেশ ডেস্ক
২৪ মে ২০২০, ২২:১৮আপডেট : ২৫ মে ২০২০, ০৯:৫৫

ভেনেজুয়েলার তেল সংকট নিরসনে সহায়তা করতে পাঁচটি তেলের ট্যাংক পাঠিয়েছে ইরান। এর প্রথমটি ভেনেজুয়েলার জলসীমায় পৌঁছে গেছে। তবে কূটনৈতিক অচলাবস্থা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের তরফে এই ট্যাংকার প্রবেশে বাধা দেওয়ার কোনও ইঙ্গিত পাওয়া যায়নি জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। যুক্তরাষ্ট্রের বাধা ছাড়াই ভেনেজুয়েলায় পৌঁছেছে ইরানের প্রথম তেলের ট্যাংক

স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় ইরানি তেলের ট্যাংকার ভেনেজুয়েলার জলসীমায় প্রবেশ করে বলে জানিয়েছে, সমুদ্র পরিবহন পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ট্যাংকার ট্রাকার। ভেনেজুয়েলার ইরানি দূতাবাসের এক টুইট বার্তায় বলা হয়, ‘প্রথম ইরানি ট্যাংকারটি ভেনেজুয়েলা উপকূলে পৌঁছেছে। এগুলোকে প্রহরা দেওয়ার জন্য বলিভীয় সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞতা।’ ইরানের বাকি ট্যাংকারগুলো আগামী কয়েক দিনের মধ্যে ভেনেজুয়েলায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

কঠোর মার্কিন নিষেধাজ্ঞার মুখে রয়েছে ইরান ও ভেনেজুয়েলা। দেশ দুটি নিজেদের মধ্যে তেল আনা নেওয়া করায় ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক বিরোধ তৈরি হয়। এর জেরে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন ওয়াশিংটনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের ইরান বিষয়ক বিশেষ দূত ব্রায়ান হুক বলেন, ‘ইরানের শাসকেরা কিভাবে দেশের জনগণের সম্পদ চুরি করছে আর তা ভেনেজুয়েলার মাদুরোর কাছে নিয়ে অপচয় করছে তার একটি উদাহরণ হবে এই চালান।’

মাদক বিরোধী অভিযান সম্প্রসারণের অজুহাতে সম্প্রতি ক্যারিবীয় এলাকায় নৌবাহিনীর উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার পেন্টাগনের মুখপাত্র জোনাথন হফম্যান জানান, ইরানি জাহাজে কোনও অভিযানের বিষয়ে জানা নেই তার। 

/জেজে/বিএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান