বিতর্কিত চীনা আইনের পক্ষে অবস্থান নিলেন হংকংয়ের প্রধান নির্বাহী

বিদেশ ডেস্ক
২৬ মে ২০২০, ১৫:৫৪আপডেট : ২৬ মে ২০২০, ১৬:০২

চীনের প্রস্তাবিত বিতর্কিত আইনের পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম। স্বায়ত্তশাসিত এই অঞ্চলে অন্য কোনও দেশের হস্তক্ষেপের কোনও সুযোগ নেই বলে জানিয়েছেন তিনি। বিতর্কিত ওই আইনটি হংকংয়ের বাসিন্দাদের অধিকার ক্ষুণ্ন করবে না বলেও মনে করেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম

সম্প্রতি স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইন চালুর উদ্যোগ নিয়েছে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি। এই আইনে দেশদ্রোহিতা, বিচ্ছিন্নতা এবং রাষ্ট্রদ্রোহিতা নিষিদ্ধ করা হয়েছে। এর অধীনে হংকংয়ের আইন প্রণেতাদের বাদ দিয়েই এসব অপরাধে অভিযুক্তদের সাজা দেওয়ার সুযোগ পাবে চীনা কর্তৃপক্ষ। এতে স্বায়ত্তশাসন খর্বের আশঙ্কায় বিক্ষোভ শুরু করেছে হংকংয়ের বাসিন্দারা। গত বছর হংকংয়ে ব্যাপক বিক্ষোভের জেরে ওই আইন প্রণয়ণের উদ্যোগ নেওয়া হলেও এর প্রতিবাদে গত সপ্তাহেই অঞ্চলটিতে বড় ধরনের বিক্ষোভ হয়েছে।

চীনের আইন প্রণয়নের উদ্যোগের পর প্রথমবারের মতো প্রকাশ্যে এনিয়ে মন্তব্য করতে গিয়ে হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম বলেছেন, আইন মেনে চলা সংখ্যাগরিষ্ঠ নাগরিকদের রক্ষার স্বার্থেই নতুন আইনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, আইনটি সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি। তবে চীনের খসড়া সিদ্ধান্তের যে সারমর্ম জানা যাচ্ছে তাতেও আশ্বস্ত হওয়া যেতে পারে। গত কয়েক দিনে হংকংয়ের বাসিন্দাদের কাছ থেকেও আইনটি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়ার দাবি করেন তিনি।

এদিকে হংকংয়ের জন্য প্রস্তাবিত জাতীয় নিরাপত্তা আইনকে কেন্দ্র করে চীনের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। রবিবার হোয়াইট হাউসের তরফে বলা হয়েছে, প্রস্তাবিত ওই আইন কার্যকর হলে অর্থনৈতিক কেন্দ্র হিসেবে হংকংয়ের মর্যাদা হুমকির মুখে পড়বে।

সোমবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম বলেন, এই আইন ঘিরে বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপের কোনও সুযোগ নেই। তিনি বলেন, কোনও দেশই জাতীয় নিরাপত্তা আইনের ত্রুটি সহ্য করবে না। আর চীনের অংশ হিসেবে হংকংও এর বাইরে নয় বলে জানান তিনি।

উল্লেখ্য, ১৫০ বছর ঔপনিবেশিক শাসনে থাকার পর লিজ চুক্তির মেয়াদ শেষে ১৯৯৭ সালের ১ জুলাই হংকং চীনের কাছে ফেরত দেয় যুক্তরাজ্য। তখন থেকে বিশেষ প্রশাসনিক অঞ্চল হিসেবে বিবেচিত হংকংকে ২০৪৭ সাল অবধি স্বায়ত্তশাসনের নিশ্চয়তা দিয়েছে চীন। এই সময়ে প্রতিরক্ষা ও পররাষ্ট্র নীতি বাদে অন্য সব বিষয়ে স্বায়ত্তশাসন ভোগ করতে পারবে অঞ্চলটি। তবে গত বছর অঞ্চলটিতে ব্যাপক বিক্ষোভের নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে চীন।

/জেজে/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের