শান্তিপূর্ণ পথে উত্তেজনা নিরসনে চীন-ভারত আলোচনা চলছে: দিল্লি

বিদেশ ডেস্ক
২৮ মে ২০২০, ২১:৩৩আপডেট : ২৯ মে ২০২০, ১৪:৫১

দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার উত্তেজনা শান্তিপূর্ণ উপায়ে নিরসনে চীনের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে ভারত। এই উত্তেজনা নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাবের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এ কথা জানিয়েছে। সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এর আগে ভারত-পাকিস্তানের বিরোধ নিরসনে একাধিকবার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ভারত। শান্তিপূর্ণ পথে উত্তেজনা নিরসনে চীন-ভারত আলোচনা চলছে: দিল্লি

সম্প্রতি লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখাকে কেন্দ্র করে ভারত ও চীনের মধ্যে উত্তেজনা ব্যাপকভাবে বেড়েছে। চীন সেখানে ভারতীয় এলাকায় ঢুকে পড়েছে বলে অভিযোগ উঠেছে। ভারতের পানিসীমা ও আকাশসীমা লঙ্ঘনেরও অভিযোগ উঠছে বেইজিংয়ের বিরুদ্ধে। লাদাখ ও উত্তর সিকিমে দুই দেশই সেনা ও সমরাস্ত্রের সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে বাড়িয়েছে। লাদাখের কাছে বিমানঘাঁটিও তৈরি করেছে চীন। উদ্ভূত পরিস্থিতিতে তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কমান্ডারদের নিয়ে বৈঠকে মিলিত হয়েছেন ভারতের সেনাপ্রধান। এমন পরিস্থিতিতে দুই দেশের মধ্যে মধ্যস্থতার আগ্রহ দেখিয়ে বুধবার টুইট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের আগ্রহের বিষয়ে জানতে চাইলে বৃহস্পতিবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব সাংবাদিকদের বলেন, ‘দিল্লি এবং বেইজিংয়ে আমাদের কূটনৈতিক ফ্রন্টে যোগাযোগ চলছে।’ তিনি বলেন, সেনাবাহিনী পর্যায়ে এবং কূটনৈতিক পর্যায়ে উভয় পথেই ভারত ও চীন আলোচনা চালিয়ে যাচ্ছে।

সীমান্তে শান্তি বজায় রাখতে দুই দেশই একাধিক প্রটোকলে স্বাক্ষর করেছে বলেও জানান ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, ‘সীমান্ত ব্যবস্থাপনা এবং এসব প্রটোকল কঠোরভাবে মেনে চলতে আমাদের সেনাবাহিনী দায়িত্বশীল ভূমিকা রাখছে। তারা আমাদের নেতৃবৃন্দের দেওয়া নির্দেশনাও অনুসরণ করছে। একই সঙ্গে আমরা আমাদের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করবো।’

/জেজে/বিএ/এমওএফ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম