আগের ভাড়াতেই বাস চলবে পশ্চিমবঙ্গে

বিদেশ ডেস্ক
০৩ জুন ২০২০, ২৩:৫৯আপডেট : ০৪ জুন ২০২০, ০০:৫০

করোনাভাইরাস লকডাউনের পর বাস মালিকেরা ভাড়া বাড়ানোর দাবিতে অটল থাকলেও তা এখন পর্যন্ত আমলে নেয়নি ভারতের পশ্চিমবঙ্গ সরকার। বুধবার বাস মালিকদের সঙ্গে আলোচনার পর রাজ্য সরকার জানিয়েছে, বৃহস্পতিবার থেকে আগের ভাড়াতেই রাস্তায় নামবে সরকারি ও বেসরকারি বাস। তবে ভাড়া বাড়ানো হতে পারে—ওই বৈঠকে এমন ইঙ্গিত দেওয়া হয়েছে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।
আগের ভাড়াতেই বাস চলবে পশ্চিমবঙ্গে

পশ্চিমবঙ্গে প্রথমে ২০ জন যাত্রী নিয়ে বাস চালুর অনুমতি দেওয়া হয়। প্রাথমিকভাবে তাতে নারাজ ছিলেন মালিকেরা। দফায় দফায় বৈঠক করে ভাড়া বৃদ্ধির পক্ষে জোরালো অবস্থান নেন তারা। তবে ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় রাজ্য সরকার। এমন পরিস্থিতিতে কয়েকটি রুটে ‘কোভিড-১৯ স্পেশাল ফেয়ার’-এর মাধ্যমে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ তোলেন যাত্রীরা।

সর্বশেষ বুধবার রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসে বাস মালিক পক্ষ। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, মানুষের অসুবিধার কথা চিন্তা করে ধীরে ধীরে সব রুটে বাস নামানো হবে। আর ভাড়া বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সরকার গঠিত রেগুলেটরি কমিটির ওপর ছেড়ে দেন বাস-মিনিবাস মালিকেরা।

পশ্চিমবঙ্গে ইতোমধ্যে অটো-ট্যাক্সি-ক্যাবে আসন সংখ্যার সমান সংখ্যক যাত্রী নিয়ে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। নৌপথেও পরিবহন চালানোর অনুমতি দেওয়া হয়েছে। তবে বাস চলাচল কম হওয়ায় বুধবার বেশ কিছু স্থানে যাত্রীদের ভোগান্তিতে পড়তে দেখা যায়। রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ৮ জুনের মধ্যে কলকাতায় ১ হাজার ২০০ বাস নামানো হবে।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম