ট্রাম্পের সেই 'গেমচেঞ্জার' ওষুধের পরীক্ষা আবারও শুরুর সিদ্ধান্ত

বিদেশ ডেস্ক
০৪ জুন ২০২০, ১০:০৬আপডেট : ০৪ জুন ২০২০, ১৩:৫৭

করোনাভাইরাসের চিকিৎসার সম্ভাব্য ওষুধ হিসেবে হাইড্রোক্সিক্লোরোকুইন এর ব্যবহার নিয়ে আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বুধবার ওষুধটির ক্লিনিক্যাল পরীক্ষা শুরুর ঘোষণা দিয়েছে সংস্থাটি। এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান টেড্রোস আডানোম গেব্রিয়াসিস জানিয়েছেন, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিশেষজ্ঞ কমিটি এই ওষুধটির পরীক্ষা বাতিলের কোনও কারণ খুঁজে পায়নি। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা চিকিৎসার ক্ষেত্রে এই ওষুধটিকে 'গেমচেঞ্জার' আখ্যা দিলেও সে দেশের ওষুধ প্রশাসন আগেই এটির ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছিল।  বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ল্যানচেট মেডিক্যাল জার্নালে প্রকাশিত এক গবেষণায় করোনাভাইরাস রোগীদের হাইড্রোক্সিক্লোরোকুইন দিয়ে চিকিৎসায় মৃত্যৃঝুঁকি বাড়তে পারে বলে ইঙ্গিত দেওয়ার পর গত ২৫ মে ওষুধটির ক্লিনিক্যাল পরীক্ষা বাতিলের ঘোষণা দেয় ডব্লিউএইচও। ওই সময়ে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, তথ্য পর্যালোচনার সময়ে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার ডব্লিউএইচও মহাপরিচালক টেড্রোস আডানোম গেব্রিয়াসিস জানান, মৃত্যুহার সংক্রান্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী বিশেষজ্ঞ কমিটির সুপারিশ হলো পরীক্ষা বাতিলের কোনও কারণ নেই। হাইড্রোক্সিক্লোরোকুইনসহ সব ওষুধের পরীক্ষা চলবে বলে জানান তিনি।

উল্লেখ্য, করোনাভাইরাসের এখন পর্যন্ত কোনও স্বীকৃত ওষুধ আবিষ্কৃত না হওয়ায় পরীক্ষামূলক বিভিন্ন তৎপরতা চলছে। চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন ও ক্লোরোকুইনের ব্যবহার নিয়ে চীনে ফেব্রুয়ারি মাসে চালানো এক সমীক্ষার পর বিষয়টি নিয়ে লেগোসে তুমুল আলোচনা ও বিতর্ক শুরু হয়। মার্চের শেষ সপ্তাহে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের ওষুধ প্রশাসন (এফডিএ) করোনাভাইরাসের চিকিৎসায় ওই ওষুধ অনুমোদন করেছে। তবে তখনই দাবিটি নাকচ করে দেয় এফডিএ। তা সত্ত্বেও লোকজনের মধ্যে হাইড্রোক্সিক্লোরোকুইন ও ক্লোরোকুইন কিনে ঘরে মজুত করার হিড়িক পড়ে যায়।  তবে এপ্রিলের শেষ সপ্তাহে খোদ যুক্তরাষ্ট্রের ওষুধ প্রশাসন এই ওষুধের ঝুঁকির ব্যাপারে সতর্ক করে দেয়।

সূত্র: এএফপি

/জেজে/বিএ/
সম্পর্কিত
বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা ফেরাতে ১০ দফা সুপারিশ সিপিজের
কী, কেন, কীভাবেআইএমএফ প্রতিবেদনে ভারতীয় অর্থনীতি এক ধাপ পেছালো কেন?
নাইজেরিয়ার বাজারে বিমান হামলা, বেসামরিক হতাহতের আশঙ্কা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের