ব্রিটিশ রাজপুত্রকে জিজ্ঞাসাবাদ করতে চায় যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
০৯ জুন ২০২০, ০৩:৩৮আপডেট : ০৯ জুন ২০২০, ১৩:৩১

ব্রিটিশ রাজপুত্র অ্যান্ড্রুকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। যৌন পাচার চক্রের অপরাধ তদন্তের অংশ হিসেবে এই অনুরোধ জানানো হয়েছে। মার্কিন কোটিপতি জেফ্রি এপস্টেইন এক সময় ওই চক্র পরিচালনা করতেন বলে অভিযোগ রয়েছে। তার সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ আছে ব্রিটিশ রাজপুত্রের বিরুদ্ধে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, প্রিন্স অ্যান্ড্রুকে জিজ্ঞাসাবাদ করার আবেদনটি ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে ম্যানহাটনের মার্কিন অ্যাটর্নির কার্যালয়। প্রিন্স অ্যান্ড্রু

কম বয়সী শিশুদের দিয়ে যৌন ব্যবসা ও ষড়যন্ত্রের অভিযোগের বিচারের অপেক্ষায় থাকা অবস্থায় গত বছরের আগস্টে মার্কিন কারাগারে আত্মহত্যা করেন কোটিপতি জেফ্রি এপস্টেইন। তার সঙ্গে সম্পর্ক নিয়ে মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়ে গত বছর রাজ দায়িত্ব থেকে সরে দাঁড়ান প্রিন্স অ্যান্ড্রু।

সোমবার প্রিন্স অ্যান্ড্রুর আইনজীবী দলের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মার্কিন বিচার বিভাগ আশ্বস্ত করেছিল যে এপস্টেইনের অপরাধ তদন্তের ক্ষেত্রে ব্রিটিশ রাজপুত্রকে লক্ষ্যবস্তু বানানো হবে না। আর প্রত্যক্ষদর্শী হিসেবে এই বছর অন্তত তিন বার মার্কিন কর্তৃপক্ষকে সহায়তার প্রস্তাব দিয়েছেন তিনি।’

তবে প্রিন্স অ্যান্ড্রুকে মার্কিন কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদ করতে চাওয়ার বিষয়ে বাকিংহাম প্যালেস কিংবা ব্রিটিশ স্বরাষ্ট্র দফতর এখনও কোনও মন্তব্য করেনি।

/জেজে/বিএ/
সম্পর্কিত
কোনও কর্মী নেই, তবু বছরে আয় কোটি ডলার: চমকে দিচ্ছেন উদ্যোক্তারা
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন
নাতি-নাতনিদের দেখাশোনা বাড়াতে পারে আয়ু, আছে শর্ত
সর্বশেষ খবর
প্রাক্তনের প্রোফাইলে ঘুরঘুর করেন কেন, যা বলছেন বিশেষজ্ঞরা
প্রাক্তনের প্রোফাইলে ঘুরঘুর করেন কেন, যা বলছেন বিশেষজ্ঞরা
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নতুন ডিজি ড. কামরুজ্জামান
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নতুন ডিজি ড. কামরুজ্জামান
চলন্ত গাড়িতে মোবাইল দেখলেও কমবে বমি ভাব! কীভাবে চালু করবেন এই ফিচার
চলন্ত গাড়িতে মোবাইল দেখলেও কমবে বমি ভাব! কীভাবে চালু করবেন এই ফিচার
ক্যারিয়ারে ‘ফিডব্যাক’ নেওয়ার অভ্যাস কেন জরুরি
ক্যারিয়ারে ‘ফিডব্যাক’ নেওয়ার অভ্যাস কেন জরুরি
সর্বাধিক পঠিত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
ডেভিড ইমনের কাছে মিলেছে ভারতের আধার কার্ড
ডেভিড ইমনের কাছে মিলেছে ভারতের আধার কার্ড