ভারতে ক্ষুধায় ৮০ গরুর মৃত্যু, মরদেহ ছিঁড়ে খাচ্ছে কুকুর

বিদেশ ডেস্ক
১১ জুন ২০২০, ১৪:৫৩আপডেট : ১২ জুন ২০২০, ০০:২৮
image

এখানে-ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ৮০টি গরুর মরদেহ ছিঁড়ে খাচ্ছে কুকুর। কেরালায় হাতির মৃত্যু নিয়ে ভারতজুড়ে বিক্ষোভের মধ্যেই ঘটলো এমন মর্মান্তিক ঘটনা। এবারের ঘটনাস্থল হরিয়ানা। যেখানে আইন করে গরু রক্ষার কথা ঘোষণা করেছিল সরকার। তবে ছবি বলছে রক্ষা তো দূরের কথা, গবাদি পশুগুলোকে মরতে হয়েছে ক্ষুধার জ্বালায়।

ভারতে ক্ষুধায় ৮০ গরুর মৃত্যু, মরদেহ ছিঁড়ে খাচ্ছে কুকুর

নিউজ এইটিনের প্রতিবেদন থেকে জানা গেছে, লকডাউনের মধ্যে হরিয়ানার সামালখা চুলাকানা অঞ্চলের শ্রীকৃষ্ণ গোশালায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। গোশালায় খাবার জোগানের ঘাটতি হওয়ায় অনাহারে মারা গেছে গরুগুলো।  মালিকপক্ষের দাবি, তাদের বহু গরু রয়েছে। লকডাউনের মধ্যে সব গরুর যত্ন নিতে পারেননি তারা। এই অবস্থায় সরকারের সাহায্য চেয়েও কোনও সদুত্তর মেলেনি।

এখানেই শেষ নয়। মৃত গরুগুলোর সৎকারের জন্যও কোনও জায়গা পাচ্ছেন না তারা। গোশালার ভেতরেই পচছে মৃতদেহ।

প্রায় সাড়ে তিন একর জমির ওপর তৈরি শ্রীকৃষ্ণ গোশালা। এক হাজার ১০০ গরু থাকতে পারে এই গোশালায়। কিন্তু রয়েছে এক হাজার ৮৫০টি গরু। গোশালার পক্ষ থেকে মনজের কুলদীপ বলেন, ক্ষুধার জ্বালায় মরেছে গরুগুলো। আরও বহু গরু মরণাপন্ন। শরীর এত দুর্বল যে খাবার দিলেও খেতে চাইছে না।

উল্লেখ্য, ভারতে গত কয়েক বছর ধরে নির্বাচনের ইস্যু হয়ে দাঁড়িয়েছে গোরক্ষা। কিন্তু লকডাউনে সেই গরুর মৃত্যুতে প্রশাসন নীরব।

জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গোশালার ছবি শেয়ার হওয়ার পর থেকে প্রাণসুরক্ষাবাদীদের অনেকে সরব হয়েছেন। মর্মান্তিক সেই ছবিতে দেখা যাচ্ছে, গোশালায় মরে পড়ে আছে গরু। আর গরুর মৃতদেহ থেকে মাংস খুবলে খাচ্ছে কুকুর, কাক। পশুপ্রেমীদের একাংশ বলছে, দেশের রাজনীতিতে গরু এখন উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। গরুর জন্য প্রাণ দিতে হয়েছে অনেক মানুষকেও। আর সেই গরুর এমন পরিণতি হচ্ছে এদেশে! এমন দ্বিচারিতা তো মেনে নেওয়া যায় না।

/বিএ/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের