এবার দ. কোরিয়ায় লিফলেট ছোড়ার প্রস্তুতি উ. কোরিয়ার

বিদেশ ডেস্ক
২০ জুন ২০২০, ১৩:২৯আপডেট : ২০ জুন ২০২০, ১৪:৫৩
image

দক্ষিণ কোরিয়ায় প্রপাগান্ডা লিফলেট পাঠানোর প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। নিজেদের পক্ষত্যাগী নাগরিক ও সিউল কর্তৃপক্ষের নিন্দা জানিয়ে দক্ষিণাঞ্চলীয় সীমান্ত দিয়ে এসব লিফলেট পাঠানো হবে। শনিবার (২০ জুন) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দক্ষিণ কোরিয়া থেকে ছোড়া লিফলেটের বদলা হিসেবে এ পদক্ষেপ নিচ্ছে পিয়ংইয়ং।

লিফলেট তৈরির কাজ চলছে বছরের পর বছর ধরে পক্ষত্যাগ করে দক্ষিণ কোরিয়ায় চলে যাওয়া উত্তর কোরীয় নাগরিক ও দক্ষিণের অ্যাক্টিভিস্টরা উত্তরের শাসনব্যবস্থা ও এর নেতাদের সমালোচনা করে বেলুনের মাধ্যমে বার্তা পাঠিয়ে আসছে। সম্প্রতি এ নিয়ে উত্তেজনার জেরে দক্ষিণের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। তার বোন কিম ইয়ো জং সর্বসম্মুখেই দক্ষিণ কোরিয়াকে ‘শত্রু’ বলে উল্লেখ করেন।

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমন্বয় কাজ চালাতে স্থাপন করা যৌথ লিয়াজোঁ অফিসও গুঁড়িয়ে দেয় উত্তর কোরিয়া। এবার পাল্টা লিফলেট ছোড়ার প্রস্তুতি চলছে।

শনিবার (২০ জুন) কেসিএনএ-এর প্রতিবেদনে বলা হয়, ‘দক্ষিণ কোরিয়ায় থাকতে গিয়ে যারা ন্যুনতম নৈতিকতাটুকুও বিসর্জন দিয়ে ফেলেছেন, তাদের বিরুদ্ধে শাস্তিস্বরূপ লিফলেট ছুড়তে দেশের বিক্ষুব্ধ জনগণ তাদের কাছে বড় পরিসরে লিফলেট বিতরণের চাপ দিচ্ছে।’

কেসিএনএ’র প্রতিবেদনে আরও বলা হয়, ‘প্রত্যেকটি ক্রিয়ারই যথাযথ প্রতিক্রিয়া আছে। কেউ যখন নিজেই সে পরিস্থিতির মুখোমুখি হয়, তখনই সে কেবল বুঝতে পারে এর আঘাত কতটুকু ছিল।’

উত্তর ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপ্রধানরা সর্বপ্রথম ২০০০ সালের ১৩ জুন বৈঠকে বসেন। সেদিনের বৈঠকের মাধ্যমেই তারা নিজেদের দীর্ঘদিনের শত্রুতা ভুলে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করেন। এই উদ্যোগের জন্য তৎকালীন দক্ষিণ কোরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট কিম দাই জং নোবেল শান্তি পুরস্কার পান। তবে সম্প্রতি দুই দেশের উত্তেজনাকে কেন্দ্র করে সে সম্পর্ক ছিন্ন হয়।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
খাবার, ক্ষোভ আর সংহতিতে গতি পাচ্ছে যন্তর মন্তরের আন্দোলন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
আজ ঢাকায় হতে পারে বজ্রবৃষ্টি
আজ ঢাকায় হতে পারে বজ্রবৃষ্টি
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
বন্যাকবলিত ২৯০ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন আইইউবির শিক্ষার্থীরা
বন্যাকবলিত ২৯০ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন আইইউবির শিক্ষার্থীরা
কিস্তিতে পণ্য কেনা ক্রেতার মৃত্যু, পরিবারকে লাখ টাকার সহায়তা দিলো ওয়ালটন
কিস্তিতে পণ্য কেনা ক্রেতার মৃত্যু, পরিবারকে লাখ টাকার সহায়তা দিলো ওয়ালটন
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের