হজ আয়োজনের ঘোষণা, অংশ নিতে পারবে কেবল সৌদি আরবে অবস্থানরতরা

বিদেশ ডেস্ক
২৩ জুন ২০২০, ০১:২৮ আপডেট : ২৩ জুন ২০২০, ১৫:৪০

করোনাভাইরাসের মহামারির মধ্যেও এ বছর হজ আয়োজনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। সোমবার দেশটির হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, খুবই সীমিত সংখ্যক হাজি এবারের হজে অংশ নেওয়ার সুযোগ পাবেন। ঘোষণা অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশের যেসব নাগরিক বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন, কেবল তারাই এবার হজ পালন করতে পারবেন। আরব নিউজের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। হজ আয়োজনের ঘোষণা, অংশ নিতে পারবে কেবল সৌদি আরবে অবস্থানরতরা

বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের মহামারির কারণে এ বছর হজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। বেশ কয়েকটি দেশ ইতোমধ্যে হজে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে। তবে সৌদি আরবের পক্ষ থেকে গত মার্চে উমরাহ পালন সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হলেও হজ নিয়ে আনুষ্ঠানিক কোনও সিদ্ধান্ত সোমবারের আগে জানানো হয়নি।

গত বছর প্রায় ২৫ লাখ মানুষ হজ পালন করে। এর মধ্যে প্রায় ১৮ লাখই বিভিন্ন দেশ থেকে সৌদি আরব পৌঁছায়। তবে এবারে করোনাভাইরাস মহামারির কারণে অংশ গ্রহণের সুযোগ সীমিত করে দিয়েছে সৌদি কতৃপক্ষ। সোমবার সৌদি সরকারের ঘোষণায় বলা হয়েছে, 'মহামারি চলতে থাকায় এবং জনাকীর্ণ এবং বড় জমায়েতের মধ্যে করোনাভাইরাসের বিস্তারের ঝুঁকি থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' সৌদি আরবে অবস্থানরত বিদেশিরা হজে অংশ নেওয়ার সুযোগ পেলেও তাদের মধ্যে বয়স্ক ব্যক্তিরা এই সুযোগ পাবেন না। অংশগ্রহণকারী সকলকেই অতিরিক্ত স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।

বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় জমায়েত হজ এ বছরের জুলাই মাসের শেষ দিকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সপ্তাহব্যাপী এই আয়োজনে সৌদি আরবের দুই শহর মক্কা ও মদিনার বিভিন্ন স্থানে ধর্মীয় রীতি পালনে অংশ নেয় সারা বিশ্ব থেকে সমবেত হওয়া লাখ লাখ মুসলিম ধর্মাবলম্বী। প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য জীবনে একবার হজ পালন করা অবশ্য কর্তব্য।

/জেজে/বিএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে বাণিজ্য স্থগিত করলো পাকিস্তান
মৃত্যুদণ্ড কার্যকরে বিশ্বে সৌদি আরবের অবস্থান কত?
যুদ্ধ বন্ধে মধ্যস্থতার উদ্যোগ: ইরান সফরে যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
জিম্বাবুয়েকে উড়িয়ে বাংলাদেশের ফাইনালের পথ সহজ করলো আফগানিস্তান
জিম্বাবুয়েকে উড়িয়ে বাংলাদেশের ফাইনালের পথ সহজ করলো আফগানিস্তান
বিশ্ব অস্টিওপোরোসিস দিবস সেমিনারে যোগ দিবেন ডা. জুবাইদা রহমান 
বিশ্ব অস্টিওপোরোসিস দিবস সেমিনারে যোগ দিবেন ডা. জুবাইদা রহমান 
পদত্যাগেই দায়মুক্তি? রাড্ডা থেকে গেণ্ডারিয়া: আইনের মুখোমুখি হবেন কারা
পদত্যাগেই দায়মুক্তি? রাড্ডা থেকে গেণ্ডারিয়া: আইনের মুখোমুখি হবেন কারা
মেনোপজ নিয়ে এই ভুল ধারণাগুলো জানেন তো?
মেনোপজ নিয়ে এই ভুল ধারণাগুলো জানেন তো?
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক