মোদির নেতৃত্বেই যুদ্ধ জয় করবে ভারত: অমিত শাহ

বিদেশ ডেস্ক
২৯ জুন ২০২০, ১০:১৪আপডেট : ২৯ জুন ২০২০, ১০:১৯

মার্চ মাস থেকেই কঠিন লড়াইয়ের মুখে ভারত। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ফলে ঘরবন্দি মানুষ। অন্যদিকে এ করোনার মধ্যেই সীমান্তে চীনা বাহিনীর হাতে নিহত হয় অন্তত ২০ ভারতীয় সেনা। উপগ্রহ চিত্রে ভারতীয় ভূখণ্ডে চীনা সামরিক উপস্থিতিরও প্রমাণ মিলেছে। এমন বাস্তবতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশবাসীকে ‘যুদ্ধজয়ের’ আশ্বাস দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংবাদসংস্থা এএনআই-এর কাছে তিনি দাবি করেছেন, মোদির নেতৃত্বে করোনা ও চীন সীমান্ত; দুই যুদ্ধই জয় করবে ভারত। মোদির নেতৃত্বেই যুদ্ধ জয় করবে ভারত: অমিত শাহ

সাক্ষাৎকারে অমিত শাহের কাছে  ভারতীয় ভূখণ্ডে চীনা সেনার প্রবেশের বিষয়ে জানতে চাওয়া হয়। উত্তরে তিনি বলেন, এখনও এ বিষয়ে কথা বলার সময় আসেনি।

তিনি বলেন, এ বিষয়ে বিবৃতি দেওয়া হয়েছে। তবে যদি প্রয়োজন হয় তাহলে আমি অবশ্যই এই বিষয়ে কথা বলব।

সাক্ষাৎকারে নাম না নিয়েই রাহুল গান্ধী ও কংগ্রেসকে একহাত নেন অমিত শাহ। তিনি বলেন, ‘এসব যুদ্ধ ছাড়াও আমরা ভারতবিরোধী যাবতীয় কর্মকাণ্ড অত্যন্ত দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে পারি। কিন্তু এটাই খারাপ লাগে যে, একটি বড় রাজনৈতিক দল দেশের এই সমস্যার সময় নোংরা রাজনীতি করছে।’

রাহুল গান্ধীর ‘সারেন্ডার মোদি’র প্রসঙ্গ টেনে অমিত শাহ বলেন, এটা আসলে আত্মবিবেচনার বিষয়। এই সংকটের সময়ে উনার এবং কংগ্রেসের এমন হ্যাশট্যাগের ফায়দা তুলছে চীন-পাকিস্তান।

এদিকে ভারতে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ। প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন রেকর্ড। এ নিয়ে অমিত শাহ বলেন, ভারত সরকার এই মহামারির বিরুদ্ধে যথেষ্ট ভালোভাবেই লড়াই করে চলেছে। আমি রাহুল গান্ধীকে কখনই পরামর্শ দিতে পারি না যে, এটা ওনার এবং ওনার দলের কাজ। অনেকেই বাঁকা দৃষ্টিসম্পন্ন হয়। যারা ভালো কাজেও খারাপ খুঁজে বেরায়। বিশ্বের নিরিখে যদি বিচার করি তাহলে করোনাযুদ্ধে ভারত অনেকটাই ভালো জায়গায় রয়েছে।

/এমপি/
সম্পর্কিত
প্রেমের গল্প থেকে রাজকীয় প্রাসাদ, ইতিহাসের শহর মান্ডুতে ঘুরে আসুন
দিল্লির সত্য নিকেতনে বহুতল ভবন ধস, আটকা পড়ার শঙ্কা বহু শিক্ষার্থীর
মিস ওয়ার্ল্ডের সেরা ২০ থেকে ছিটকে গেলেন ভারতের নিকিতা পোরওয়াল
সর্বশেষ খবর
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’