বিধিনিষেধ প্রত্যাহারের প্রস্তুতির মধ্যেই মেক্সিকোতে চার সহস্রাধিক করোনা শনাক্ত

বিদেশ ডেস্ক
২৯ জুন ২০২০, ১২:০১আপডেট : ২৯ জুন ২০২০, ১২:০৪

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে করোনাভাইরাস মোকাবিলায় জারি করা বিধিনিষেধ সোমবার থেকে পর্যায়ক্রমে তুলে নেওয়ার কথা রয়েছে। তবে এর একদিন আগে রবিবার দেশটির স্বাস্থ্য  মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে চার হাজার ৫০ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে এ ভাইরাসে ২৬৭ জনের মৃত্যু হয়েছে। বিধিনিষেধ প্রত্যাহারের প্রস্তুতির মধ্যেই মেক্সিকোতে চার সহস্রাধিক করোনা শনাক্ত

এর আগে প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ অব্রাডর সোমবার থেকে পর্যায়ক্রমে বিধিনিষেধ প্রত্যাহারের ঘোষণা দেন।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার-এর হিসাব অনুযায়ী, মেক্সিকোতে এখন পর্যন্ত দুই লাখ ১৬ হাজার ৮৫২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৬ হাজার ৬৪৮ জনের মৃত্যু হয়েছে। সিএনএন জানিয়েছে, করোনায় মৃতের সংখ্যার হিসাবে বিশ্বে মেক্সিকোর অবস্থান এখন সপ্তম।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সূত্র: সিএনএন।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম