ইরানে সেনাবাহিনীর গাড়িতে বোমা হামলা

বিদেশ ডেস্ক
৩০ জুন ২০২০, ১৬:৫৩আপডেট : ৩০ জুন ২০২০, ১৭:০১
image

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে সেনাবাহিনীর (রেভ্যুলুশনারি গার্ড) দুইটি গাড়িতে বোমা হামলা হয়েছে। ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরআইবি জানিয়েছে, রাস্তার পাশে পুঁতে রাখা বোমার আঘাতে গাড়িগুলো বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কেউ নিহত হয়নি।
প্রতীকী ছবি

আইআরআইবি জানিয়েছে, সিস্তান ও বালুচিস্তান এলাকায় রিভোল্যুশনারি গার্ডের ওপর ওই হামলা হয়। সিস্তান ও বালুচিস্তান প্রদেশের জাহেদান শহরের সংসদ সদস্য ফাদা হোসেন মালেকিকে উদ্ধৃত করে আইআরআইবি জানায়, বিস্ফোরণে রেভ্যুলুশনারি গার্ডের এক স্থানীয় কমান্ডার গুরুতর আহত হয়েছেন। সুন্নিপন্থী সশস্ত্র গোষ্ঠী জয়েশ আল আদল এক বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করেছে বলে দাবি করেছেন তিনি। তবে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তারা এ ধরনের কোনও বিবৃতি হাতে পায়নি।
ঠিক কখন এ হামলা হয়েছে তাও নিশ্চিত করেননি মালেকি।
এর আগে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলার দায় স্বীকার করেছিল জয়েশ আল আদল। ওই হামলায় নিহত হয় ২৭ জন।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম