প্রায় ৩৯ হাজার কোটি রুপির অস্ত্র কিনছে ভারত

বিদেশ ডেস্ক
০২ জুলাই ২০২০, ২১:৩৩ আপডেট : ০৩ জুলাই ২০২০, ০৮:২২

চীনের সঙ্গে সীমান্ত বিরোধের মধ্যে প্রায় ৩৮ হাজার ৯০০ কোটি রুপির অস্ত্র ক্রয় অনুমোদন করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর আওতায় ৩৩টি যুদ্ধ বিমান, একাধিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং অন্যান্য সামরিক সরঞ্জাম কিনবে ভারত। এরমধ্যে ২১টি মিগ-২৯ বিমান কেনা হবে রাশিয়া থেকে আর ১২টি সুখোই-৩০ বিমান কেনা হবে রাষ্ট্রায়ত্ত সংস্থা থেকে। এছাড়া বর্তমানে হাতে থাকা ৫৯টি মিগ-২৯ বিমানের উন্নয়ন ব্যয়ও অনুমোদন করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। প্রায় ৩৯ হাজার কোটি রুপির অস্ত্র কিনছে ভারত

ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিরক্ষা ক্রয় কাউন্সিলের বৈঠকে এসব অনুমোদন দেওয়া হয়েছে। ওই কাউন্সিল ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত কেনাকাটার সিদ্ধান্ত গ্রহণের সর্বোচ্চ পরিষদ।

বৃহস্পতিবারের বৈঠকে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ২৪৮টি এএসটিআরএ ক্ষেপণাস্ত্র ক্রয়ও অনুমোদন করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্র সব আবহাওয়ায় শব্দের চেয়ে দ্রুতগতিতে ছোটা বিমান বিধ্বস্ত করতে সক্ষম। এছাড়া এক হাজার কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম নতুন একটি ক্ষেপণাস্ত্র ক্রয়ও অনুমোদন করা হয়েছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে সীমান্ত প্রতিরক্ষায় সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করতে এসব সরঞ্জাম ক্রয় প্রয়োজন হয়ে পড়েছে।

/জেজে/এমওএফ/বিএ/
সম্পর্কিত
‘চিরস্থায়ী’ বরফ গলে মুছে যাচ্ছে ‘পবিত্র’ পর্বতচূড়া
৩০ বিলিয়ন ডলারের শুল্ক হ্রাসে রাজি চীন ও যুক্তরাষ্ট্র
সমুদ্রের তলদেশ দিয়ে ঘণ্টায় ৩২০ কিমি গতিতে ছুটে যে বুলেট ট্রেন
সর্বশেষ খবর
সাউথইস্ট ব্যাংকের পর্ষদে স্বতন্ত্র পরিচালক হলেন আজিজুল হক ও নুরজাহান বেগম
সাউথইস্ট ব্যাংকের পর্ষদে স্বতন্ত্র পরিচালক হলেন আজিজুল হক ও নুরজাহান বেগম
বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে উচ্চস্বরে পড়া নিয়ে সংঘর্ষে আহত ১০
বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে উচ্চস্বরে পড়া নিয়ে সংঘর্ষে আহত ১০
টিভিতে আজকের খেলা (২৮ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৮ সেপ্টেম্বর, ২০২৬)
স্কুলছাত্রী হত্যার অভিযোগে ইসকনের ৮ সদস্যের বিরুদ্ধে মামলা
স্কুলছাত্রী হত্যার অভিযোগে ইসকনের ৮ সদস্যের বিরুদ্ধে মামলা
সর্বাধিক পঠিত
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত