পারমাণবিক স্থাপনায় অগ্নিকাণ্ডের কারণ নির্ধারণ ইরানের

বিদেশ ডেস্ক
০৪ জুলাই ২০২০, ১৮:২৮আপডেট : ০৪ জুলাই ২০২০, ১৮:২৮

পারমাণবিক স্থাপনায় অগ্নিকাণ্ডের কারণ নির্ধারণ করেছেন ইরানি তদন্তকারীরা। তবে দেশটির শীর্ষ নিরাপত্তা সংস্থার প্রধান শুক্রবার বলেছেন নিরাপত্তা জনিত কারণে এখনই তদন্ত প্রতিবেদনের বিস্তারিত জানানো হবে না। তবে একই দিন দেশটির বেসামরিক প্রতিরক্ষা প্রধান রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন, পারমাণবিক স্থাপনায় সাইবার হামলা চালানো যে কোনও দেশের বিরুদ্ধেই প্রতিশোধ নেবে তেহরান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। পারমাণবিক স্থাপনায় অগ্নিকাণ্ডের কারণ নির্ধারণ ইরানের

গত বৃহস্পতিবার ইরানের ভূগর্ভস্থ এক পারমাণবিক স্থাপনায়স অগ্নিকাণ্ড ঘটে। তেহরানের দক্ষিণাঞ্চলের ইসফাহান প্রদেশের ভূগর্ভস্থ নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় ওই অগ্নিকাণ্ড হয়। তবে এতে কেউ হতাহত হয়নি এবং স্থাপনার কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। সে দেশের কর্মকর্তাদের সূত্রে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়,সাইবার হামলার কারণেই ওই অগ্নিকাণ্ড হয়। তবে ওই কর্মকর্তারা নিজেদের দাবির স্বপক্ষে কোনও প্রমাণ দিতে পারেনি।

ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান কেভান খোসরাভি শুক্রবার রাতে রাষ্ট্রীয় আইআরএনএ’কে বলেছেন, বিশেষজ্ঞরা ঘটনার মূল কারণ চিহ্নিত করেছেন। তবে নিরাপত্তার কারণে নির্দিষ্ট সময় পরে তা ঘোষণা করা হবে।

‘চিতা অব হোমল্যান্ড’ নামে একটি গ্রুপ ওই ঘটনার দায় স্বীকার করেছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র খবর প্রকাশের পর ওই ঘটনায় রহস্য দানা বেঁধে ওঠে। একই সময়ে ইরানি সংবাদমাধ্যম এই ঘটনার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম