করোনার বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউস

বিদেশ ডেস্ক
০৭ জুলাই ২০২০, ১২:৩৯আপডেট : ০৭ জুলাই ২০২০, ১২:৪১

করোনাভাইরাসের বিরুদ্ধে বৈশ্বিক লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। সোমবার এমন দাবি করেছে মার্কিন প্রেসিডেন্টের আবাসিক দফতর হোয়াইট হাউস। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। করোনার বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউস

এমন সময়ে দেশটি এমন দাবি করলো যখন দেশটিতে এ ভাইরাসে আক্রান্তের ৩০ লাখ ছুঁই ছুঁই, আর মৃতের সংখ্যা এক লাখ ৩০ হাজারেরও বেশি। সম্প্রতি বিশ্বে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্তেরও রেকর্ড তৈরি হয়েছে দেশটিতে। এখনও অধিকাংশ রাজ্যে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এমন পরিস্থিতির মধ্যেই সোমবার বিকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেলেইঘ ম্যাক ইনানি।

তিনি বলেন, ‘আমি মনে করি করোনার বিরুদ্ধে লড়াইয়ের নেতা হিসেবে পুরো দুনিয়া আমাদের দিকে তাকিয়ে আছে।’

কেলেইঘ ম্যাক ইনানি এমন সময়ে এ দাবি করলেন যখন তার নিজ দেশেই নতুন সংক্রমণ নিয়ন্ত্রণে নেই। এমনকি যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি-ও মার্কিন কংগ্রেসে দেশটির করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন অতি প্রয়োজনীয় না হলে যেসব দেশের নাগরিকদের তাদের ভূখণ্ডে ঢুকতে না দেওয়ার ঘোষণা দিয়েছে সে তালিকাতেও নাম রয়েছে যুক্তরাষ্ট্রের।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আমেরিকার দুই মহাদেশ ও দক্ষিণ এশিয়ায় সংক্রমণ এখনও দ্রুত বাড়ছে। অন্যদিকে ইউরোপকে লণ্ডভণ্ড করে দিয়ে করোনা কিছুটা স্তিমিত হলেও সেখানে আবারও নতুন করে রোগটির প্রাদুর্ভাব পরিলক্ষিত হচ্ছে। তবে আশার কথা হচ্ছে, এখন আক্রান্তের পর সুস্থ হওয়ার হার দ্রুত বাড়ছে।

ওয়ার্ল্ডোমিটারস-এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ৪০ হাজার ৮৩৩। মৃত্যু হয়েছে এক লাখ ৩২ হাজার ৯৭৯ জনের।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম