এক সপ্তাহের জন্য বাংলাদেশের সঙ্গে ইতালির সব ফ্লাইট বাতিল

বিদেশ ডেস্ক
০৭ জুলাই ২০২০, ১৮:০৭আপডেট : ০৭ জুলাই ২০২০, ১৯:০৫
image

এক সপ্তাহের জন্য বাংলাদেশের সঙ্গে সব ধরনের ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে ইতালি সরকার। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার (৬ জুলাই) বাংলাদেশ থেকে রোমে যাওয়া একটি ফ্লাইটের যাত্রীদের ‘উল্লেখযোগ্য সংখ্যকের’ শরীরে করোনা শনাক্ত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফাইল ছবি করোনা পরিস্থিতির কারণে দুই মাস বন্ধ থাকার পর জুনে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হয়। গত কয়েক সপ্তাহে ইতালির সঙ্গে বাংলাদেশের বেশ কয়েকটি ফ্লাইট চলাচল হয়েছে। তবে মঙ্গলবার (৭ জুলাই) ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বাংলাদেশের সঙ্গে সাময়িকভাবে ফ্লাইট বাতিলের ঘোষণা দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, ফ্লাইট বন্ধের এই সময়ে ইতালি সরকার ইউরোপীয় ইউনিয়ন ও শেনজেন অঞ্চলের বাইরে থেকে যাওয়া সবার জন্য নতুন করে পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ নিয়ে কাজ করবে।

সম্প্রতি রোমের কাছে লাজিও অঞ্চলে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে করোনার সংক্রমণ ধরা পড়ে। এমন অবস্থায় স্থানীয় কর্তৃপক্ষ বাংলাদেশি কমিউনিটির সবাইকে করোনা পরীক্ষার আহ্বান জানায়।  

বিশ্বে করোনা সংক্রমণে বিপর্যস্ত দেশগুলোর একটি ইতালি। এ পর্যন্ত সে দেশে ২ লাখ ৪১ হাজার ৮শ'র বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। আক্রান্তের তালিকায় দেশটির অবস্থান ১১তম। করোনায় আক্রান্ত হয়ে ইতালিতে প্রাণ হারিয়েছে ৩৪ হাজারের বেশি মানুষ।

/এফইউ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন
রয়টার্সের বিশ্লেষণভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশে প্রভাব বাড়াতে চায় চীন
বিশেষজ্ঞদের সতর্কতানির্বাচন ঘিরে বাইরের দেশ থেকে আসছে মিথ্যা তথ্যের ঢেউ
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম