কাশ্মিরে ভাই-বাবাসহ বিজেপি নেতাকে গুলি করে হত্যা

বিদেশ ডেস্ক
০৮ জুলাই ২০২০, ২৩:৩৭আপডেট : ০৯ জুলাই ২০২০, ০১:১৬

কাশ্মিরের বান্দিপুর জেলায় ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র স্থানীয় এক নেতাকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। শেখ ওয়াসিম নামে ওই নেতার সঙ্গে খুন হয়েছেন তার বাবা ও ভাই। ওয়াসিম বিজেপি’র জেলা শাখার সভাপতি ছিলেন। বুধবার রাতে বাবা ও ভাইয়ের সঙ্গে বাড়ির পাশে এক দোকানে বসে থাকার সময়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। সম্প্রচারমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। কাশ্মিরের বিজেপি নেতা শেখ ওয়াসিম

মার্চের শেষদিকে ভারতজুড়ে কঠোর লকডাউন শুরু হলে কাশ্মিরে নিরাপত্তা অভিযান জোরালো করে দিল্লি। পুলিশের হিসাবে এ বছর কাশ্মিরে নিরাপত্তা অভিযানে শতাধিক মানুষ নিহত হয়েছে। গত মাসে বিভিন্ন অভিযানে নিহত হয়েছে অন্তত ৩৩ জন। তবে বেশ কয়েক দিন থেকেই কমে যায় নিরাপত্তা বাহিনী ও ভারত সরকারের সমর্থকদের ওপর হামলার ঘটনা।

স্থানীয় সময় বুধবার রাত নয়টার দিকে বান্দিপুর জেলা বিজেপি সভাপতি শেখ ওয়াসিম বাবা ও ভাইয়ের সঙ্গে বাড়ির বাইরে দোকানে আড্ডা দিচ্ছিলেন। ওই সময় তাদের ওপর হামলা হয়। ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।

কাশ্মির পুলিশের প্রধান দিলবাগ সিং জানিয়েছেন, ওই পরিবারের নিরাপত্তায় আট পুলিশ সদস্য নিয়োজিত ছিল। কিন্তু ঘটনার সময়ে সেখানে কেউই উপস্থিত ছিল না। কর্তব্যে অবহেলার দায়ে এসব পুলিশ সদস্যকে গ্রেফতার করা হবে বলে জানান তিনি।

হামলাকারীদের খুঁজতে ওই এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে কাশ্মির পুলিশ।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
রকেট ডিজাইন ছেড়ে বেবি ফুডের ব্যবসা, বছরে কোটি রুপি আয় তরুণীর
গেস্ট হাউসে ২০ দিন অবস্থানের পর যুগলের মরদেহ উদ্ধার, নেপথ্যে কি অপহরণ মামলা?
২ কোটি ডলার দান, যুক্তরাষ্ট্রের কলেজের নাম হচ্ছে ভারতীয় দম্পতির নামে
সর্বশেষ খবর
র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি: শফিকুর রহমান
র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি: শফিকুর রহমান
ইতিহাস গড়া জয়ে অবদান রেখে আইসিসির মাসসেরার লড়াইয়ে হাসান 
ইতিহাস গড়া জয়ে অবদান রেখে আইসিসির মাসসেরার লড়াইয়ে হাসান 
মক্কা প্রতিরক্ষা চুক্তির সম্প্রসারণ বিবেচনায় নেই: পাকিস্তান
মক্কা প্রতিরক্ষা চুক্তির সম্প্রসারণ বিবেচনায় নেই: পাকিস্তান
গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর