এখনও ভেন্টিলেটর সাপোর্টে প্রণব, অবস্থা অপরিবর্তিত

বিদেশ ডেস্ক
১৫ আগস্ট ২০২০, ২০:০৪ আপডেট : ১৫ আগস্ট ২০২০, ২১:২২

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এখনও ভেন্টিলেশন সাপোর্টে থাকলেও নতুন করে তার স্বাস্থ্যের অবনতি হয়নি। শনিবার দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল (আর অ্যান্ড আর) হাসপাতাল কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানানো হয়েছে, তার স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ সূচকগুলো অপরিবর্তিত রয়েছে। একদল বিশেষজ্ঞ চিকিৎসক তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

গত ১০ আগস্ট পড়ে গিয়ে মাথায় চোট পান প্রণব। তাকে নিয়ে যাওয়া হয় দিল্লির ক্যান্টনমেন্ট সেনা হাসপাতালে। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ায় জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। পাশাপাশি তার করোনা পরীক্ষা করা হয়। তাতে রিপোর্ট পজিটিভ আসে। অস্ত্রোপচারের পর থেকেই নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন প্রণব মুখোপাধ্যায়।

শনিবার সেনা হাসপাতাল কর্তৃপক্ষ সাবেক রাষ্ট্রপতির স্বাস্থ্যের পরিস্থিতি জানিয়ে বিবৃতি দেওয়ার পর প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায় তাকে নিয়ে টুইট করেন। ভারতের স্বাধীনতা দিবসে বাবার কয়েকটি পুরনো ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘ছেলেবেলায় বাবা আমাদের গ্রামের পুরনো বাড়িতে চাচাদের সঙ্গে নিয়ে জাতীয় পতাকা ওড়াতেন। তারপর থেকে কোনও স্বাধীনতা দিবসেই তিনি তিন রংয়ের পতাকা ওড়ানো বাদ দেননি। গত বছর স্বাধীনতা দিবসের কিছু স্মৃতি প্রকাশ করলাম। আগামী বছরও তিনি এই রকম করবেন বলে আমি নিশ্চিত। জয় হিন্দ।’

/জেজে/বিএ/এমএমজে/
সম্পর্কিত
বিজয়ের পর কি রাজনীতিতে নামছেন ধানুশ?
কলকাতায় তরুণ, তার বাবা ও বন্ধুকে বিবস্ত্র করে ঘোরানোর অভিযোগ, গ্রেফতার ৩
দুই বাংলাদেশির ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে সৌদির জেলে পশ্চিমবঙ্গের যুবক, দাবি পরিবারের
সর্বশেষ খবর
ক্রমেই শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
ক্রমেই শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
‘এক নেতাকে ঘিরে অন্যদের অবদান আড়াল, বর্তমান সরকারও ব্যতিক্রম নয়’
‘এক নেতাকে ঘিরে অন্যদের অবদান আড়াল, বর্তমান সরকারও ব্যতিক্রম নয়’
পিএইচপির ত্রুটিতে বন্ধ ‘মাইগভ’, মিলছে না সরকারি সেবা
পিএইচপির ত্রুটিতে বন্ধ ‘মাইগভ’, মিলছে না সরকারি সেবা
বাইয়েজিদের জোড়া জাদুতে ফিজিকে ওড়ালো বাংলাদেশ
বাইয়েজিদের জোড়া জাদুতে ফিজিকে ওড়ালো বাংলাদেশ
সর্বাধিক পঠিত
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
এক বর্গকিলোমিটারের কম জায়গায় ৩০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠান, চাপে আবাসিক জীবন
এক বর্গকিলোমিটারের কম জায়গায় ৩০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠান, চাপে আবাসিক জীবন