মোদিকে নেপালের প্রধানমন্ত্রীর ফোন

বিদেশ ডেস্ক
১৫ আগস্ট ২০২০, ২০:৩৮আপডেট : ১৫ আগস্ট ২০২০, ২২:১৩
image

কালাপানি সীমান্ত নিয়ে দুই দেশের বিতর্কের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে কথা বলেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। শনিবার ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে ফোন করে নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানান তিনি। সে সময় দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু নিয়ে কথা বলেন। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মোদিকে নেপালের প্রধানমন্ত্রীর ফোন

সম্প্রতি ভারতের কিছু অংশ যুক্ত করে নতুন মানচিত্র প্রকাশ করে নেপাল। এটি দেশটির পার্লামেন্টে অনুমোদনও পায়। ওই নতুন মানচিত্রে ভারতের উত্তরাখণ্ড রাজ্যের লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরার অঞ্চলগুলোকে নেপালি ভূখণ্ডের অংশ হিসেবে দেখানো হয়েছে। এ নিয়ে সম্প্রতি দু'দেশের মধ্য উত্তেজনা বেড়েছে। তবে সে উত্তেজনা চলার মধ্যেই বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে ভারত ও নেপালের কর্মকর্তারা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগামী ১৮ আগস্ট ওই বৈঠক হতে পারে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শনিবার টেলিফোন করেন নেপালের প্রধানমন্ত্রী। ভারত সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, ফোনালাপে ভারতীয় প্রধানমন্ত্রীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হওয়ায় মোদিকে অভিনন্দন জানান ওলি। অপরদিকে করোনাভাইরাসের মহামারি মোকাবিলায় নেপালকে সহায়তা অব্যাহত রাখার কথা জানান ভারতীয় প্রধানমন্ত্রী। টেলিফোন করে কথা বলার জন্য তাকে ধন্যবাদ দেন মোদি।

/জেজে/বিএ/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি