ভারতে জলবিদ্যুৎ কেন্দ্রে আগুন, নিহত ৯

বিদেশ ডেস্ক
২১ আগস্ট ২০২০, ২০:৫০আপডেট : ২২ আগস্ট ২০২০, ০৮:৩৫

ভারতের তেলেঙ্গানা রাজ্যে একটি জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নিখোঁজ অন্তত নয় জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগের দিন রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ এসব মানুষদের মরদেহ  উদ্ধার করা হয় শুক্রবার। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে দুই জন সহকারি প্রকৌশলীও রয়েছেন। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ভারতে জলবিদ্যুৎ কেন্দ্রে আগুন, নিহত ৯

অন্ধ্রপ্রদেশ-তেলেঙ্গানার সীমান্তবর্তী শ্রীসাইলাম জলবিদ্যুৎ কেন্দ্রের ভিতরে থাকা একটি পাওয়ার হাউসে বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই আগুন লেগে যায়। রাত সাড়ে দশটা নাগাদ ওই আগুন লাগলেও প্রথমে কেউ তা টের পাননি, পরে আগুনে ছড়িয়ে পড়লে সবাই আতঙ্কিত হয়ে পড়েন। রাতেই ঘটনাস্থল থেকে দশ জনকে উদ্ধার করা হলেও নিখোঁজ থাকে প্রায় নয় কর্মী।

শুক্রবার ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হলেও সেখান থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে তা নিভিয়ে ফেলার প্রচেষ্টা অব্যাতহত রয়েছে বলে জানিয়েছেন তারা।  

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্রের ভূগর্ভস্থ একটি পাওয়ার স্টেশনে সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড শুরু হয়। এক কর্মকর্তা বলেন, ‘কেন্দ্রটির কয়েকটি স্তরে অনেকগুলো ইউনিটে কার্যক্রম চলে। নিয়ন্ত্রণ কক্ষে অবস্থানরতরা বলছেন তারা বেরিয়ে আসতে পেরেছিলেন। কিন্তু তাদের নিচের স্তরে যারা ছিলেন তারা ধোঁয়ার কারণে বের হতে পারেননি। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় উদ্ধার তৎপরতায় বিঘ্ন ঘটে।’

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।

/জেজে/বিএ/
সম্পর্কিত
অল্প পানিতেই ফলবে সোনালী ধান, কৃষিতে নতুন আশার আলো
অনলাইনে অ্যান্ড্রয়েড ডিভাইস কিনে পেলেন গোবর
ভারতীয় সিনেমার ‘কার্বন কপি’ কীভাবে পাকিস্তানে ব্লকবাস্টার হয়েও নিষিদ্ধ হয়েছিল, জন্ম দিয়েছিল বিক্ষোভের
সর্বশেষ খবর
চোখে দেখে বোঝা কঠিন, রান্নাঘরে বসেই চিনুন খাদ্যপণ্যের ভেজাল
চোখে দেখে বোঝা কঠিন, রান্নাঘরে বসেই চিনুন খাদ্যপণ্যের ভেজাল
অল্প পানিতেই ফলবে সোনালী ধান, কৃষিতে নতুন আশার আলো
অল্প পানিতেই ফলবে সোনালী ধান, কৃষিতে নতুন আশার আলো
আরও বিশ্ববিদ্যালয় কেন, কার স্বার্থে? 
আরও বিশ্ববিদ্যালয় কেন, কার স্বার্থে? 
ডাবল-ডেকার ৪১ বাসের রেজিস্ট্রেশন স্থগিত, কারণ কী
ডাবল-ডেকার ৪১ বাসের রেজিস্ট্রেশন স্থগিত, কারণ কী
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নিজেকে দেখতে চান আশির দশকে? ছবি বানাবেন যেভাবে
নিজেকে দেখতে চান আশির দশকে? ছবি বানাবেন যেভাবে