চেক প্রজাতন্ত্রকে চীনের হুমকি

বিদেশ ডেস্ক
৩১ আগস্ট ২০২০, ১১:৫১আপডেট : ৩১ আগস্ট ২০২০, ১৭:০৪
image

একজন শীর্ষ কর্মকর্তার তাইওয়ান সফরকে কেন্দ্র করে চেক প্রজাতন্ত্রকে হুমকি দিয়েছে চীন। এক বিবৃতিতে চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই বলেন,  ‘এক চীন’ (ওয়ান চায়না) নীতি ভঙ্গ করে তাইওয়ানে সফরের জন্য চেক প্রজাতন্ত্রের সিনেট স্পিকার মিলোস ভিসট্রিলকে চরম মূল্য দিতে হবে।

চেক প্রজাতন্ত্রকে চীনের হুমকি

মিলোস ভিসট্রিল তার প্রতিনিধি দল নিয়ে তাইওয়ানে এসেছেন পাঁচদিনের সফরে। তাইওয়ানের পার্লামেন্টে বক্তব্য রাখার পাশাপাশি প্রেসিডেন্ট সাই ইংয়ের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তার।  

রবিবার রাষ্ট্রীয় সফরে তাইপেইতে পা রাখেন মিলোস ভিসট্রিল। এ সময় তার সঙ্গে ৯০ জন প্রতিনিধির একটি দল ছিল। ওই প্রতিনিধি দলে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের মেয়রও ছিলেন। মূলত তাইওয়ানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বাড়াতেই এই সফর করেছেন বলে দাবি চেক প্রজাতন্ত্রের সরকারি কর্মকর্তাদের। তবে তাদের এই সফরকে মোটেও ভালো চোখে দেখছে না চীন।

তাইওয়ানের সার্বভৌমত্বকে কখনোই স্বীকার করে না চীন। বরং তাইওয়ানকে নিজেদের মধ্যেই অন্তর্ভুক্ত করার চেষ্টা করে আসছে বেইজিং। এমনকি বিশ্ব থেকে তাইওয়ানকে পুরোপুরি আলাদা করে রাখতে সচেষ্ট তারা।

চীনের পক্ষ থেকে বলা হচ্ছে, তাইওয়ানে চেক প্রজাতন্ত্রের কর্মকর্তাদের এই আকস্মিক সফর উসকানিমূলক কর্মকাণ্ড। তবে এবারই প্রথম কোনও দেশের কূটনীতিক তাইওয়ান সফর করেছেন তা নয়। কিছুদিন আগেই মার্কিন স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্স আজার সেখানে গেছেন।

/বিএ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক