ওরিগনে ‘নজিরবিহীন’ দাবানল,

বিদেশ ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২০, ০১:৩৯আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ১৪:০২
image

যুক্তরাষ্ট্রের ওরিগন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল থেকে বাঁচতে ৫ লাখেরও বেশি মানুষ এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যাচ্ছে। দাবানলে এরইমধ্যে চারজনের প্রাণহানির কথা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। গভর্নর কেট ব্রাউন জানিয়েছেন, প্রকৃত মৃতের সংখ্যা এখনও জানা যায়নি।

ওরিগনে ‘নজিরবিহীন’ দাবানল,

এ দাবানলকে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় ১২টি অঙ্গরাজ্যে শতাধিক দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানলের উৎপত্তিস্থল মূলত ওরিগন, ক্যালিফোর্নিয়া ও ওয়াশিংটন। শুধু ক্যালিফোর্নিয়াতেই দাবানলে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।

ওরিগন অঙ্গরাজ্যে ৪২ লাখ মানুষের বসবাস। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় অঙ্গরাজ্যটির জরুরি ব্যবস্থাপনা দফতরের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় বাসিন্দাদের মধ্যে ১০ শতাংশেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে হচ্ছে। ওরিগন স্টেট ফায়ার মার্শালের কার্যালয়ের মুখপাত্র নিউ ইয়র্ক টাইমসকে বলেন, ‘দাবানলের কারণে আপনাদের ঘরবাড়ি ও প্রতিষ্ঠান যদি পুড়ে যাওয়ার উপক্রম হয়, তবে গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে রাখুন। নাহলে এ গ্যাস জ্বলতে থাকে।’

গভর্নর ব্রাউন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এ অঙ্গরাজ্যে আমরা কখনও এমন অনিয়ন্ত্রিত মাত্রার দাবানল দেখিনি। আর এটা যে শুধু এবার ঘটেই শেষ হয়ে যাবে তা নয়। এটি ভবিষ্যতে ঘন ঘন দেখা যেতে পারে। আমরা জলবায়ু পরিবর্তনের তীব্র প্রভাব অনুভব করছি।’

/এফইউ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম