কঙ্গোয় স্বর্ণ খনি ধসে ৫০ জনের মৃত্যুর আশঙ্কা

বিদেশ ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২০, ১৪:২৮আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ১৪:২৮

আফ্রিকার দেশ ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলে একটি স্বর্ণ খনি ধসে পড়ে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ। ভারি বৃষ্টিপাতের পর দক্ষিণ কিভু প্রদেশের কামিতুগা শহরের অস্থায়ী খনিটি শুক্রবার স্থানীয় সময় বেলা তিনটার দিকে ধসে পড়ে। নিহতদের বেশিরভাগই তরুণ বলে জানিয়েছেন প্রাদেশিক গভর্নর। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। কঙ্গোয় স্বর্ণ খনি ধসে ৫০ জনের মৃত্যুর আশঙ্কা

কঙ্গোতে হাজার হাজার অবৈধ খনি রয়েছে। অনুমতি ছাড়াই এসব খনি পরিচালনা করে দেশটি থেকে দুনিয়ার অর্ধেক কোবাল্ট সংগ্রহ করা হয়। তীব্র প্রতিযোগিতার কারণে দেশটিতে খনি দুর্ঘটনা নিয়মিত। অনিরাপদ সরঞ্জাম আর মাটির তলদেশে মূল্যবান ধাতুর খোঁজ করায় প্রতিবছরই দেশটিতে বহু মানুষের মৃত্যু হয়। গত বছরের অক্টোবরে এক স্বর্ণ খনিতে ১৬ জন আর জুনে কপার ও কোবাল্ট খনিতে আরও ৪৩ জনের মৃত্যু হয়।

শুক্রবারের দুর্ঘটনার বিষয়ে স্থানীয় এক এনজিও কর্মকর্তা এমিলিয়েন ইতোনগাওয়া বলেন, ‘বেশ কিছু মানুষ সুড়ঙ্গের মধ্যে ছিল আর তা ঢেকে যাওয়ায় কেউ বাইরে বের হতে পারেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে ঘটনাস্থলে বহু মানুষের উপস্থিতি দেখা গেছে।

/জেজে/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম