সবার কাছে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি মোদির

বিদেশ ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩৬আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ২২:০৯

কোভিড-১৯ ভ্যাকসিন তৈরি হলে তা বিশ্বের সবার কাছে সহজলভ্য করার জন্য ভারতের সব সক্ষমতা ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে এ আশ্বাস দেন মোদি। বলেন, ভারতের টিকা উৎপাদন ও বণ্টনের ক্ষমতাজনিত সুফল পুরো মানবজাতির কাছে পৌঁছে দেওয়া হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

মোদি

বিশ্বের সবথেকে বেশি টিকার ডোজ তৈরি করে ভারতীয় প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এসআইআই)। ভারতে অক্সফোর্ডের সম্ভাব্য টিকা উৎপাদনের জন্য চুক্তি করেছে সংস্থাটি। সম্প্রতি কোডাজেনিক্সের ‘ভ্যাকসিন ক্যান্ডিডেট’ সিডিএক্স-০০৫-এর উৎপাদনও শুরু করেছে সেই সংস্থা। একইসঙ্গে কয়েক দিন স্থগিত থাকার পর চলতি সপ্তাহেই আবার অক্সফোর্ডের ‘ভ্যাকসিন ক্যান্ডিডেট’-এর ট্রায়াল শুরু হয়েছে। মুম্বাইয়ের কিং এডওয়ার্ড এবং বিওয়াইএল নায়ার হাসপাতালে দ্বিতীয়/তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হয়ে গেছে।

শনিবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে মোদি বলেন, ‘বর্তমানে বিশ্বের সবথেকে বড় টিকা উৎপাদনকারী দেশ হিসেবে সব দেশকে আমি আশ্বাস দিতে চাই যে এই মহামারির সঙ্গে লড়াইকারী গোটা মানবজাতিকে এর থেকে মুক্ত করতে ভারতের টিকা উৎপাদন ও বণ্টনের ক্ষমতা ব্যবহার করা হবে।’

সম্প্রতি ভ্যাকসিন জাতীয়তাবাদ বন্ধ করতে দেশগুলোর প্রতি শুরু থেকে আহ্বান জানিয়ে আসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সবার জন্য ভ্যাকসিন উন্মুক্ত রাখার জন্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। অনেক দেশ শুধু নিজেদের জনগণের সুরক্ষার কথা মাথায় রেখে উৎপাদনকারী দেশের সঙ্গে পার্শ্বচুক্তি করছে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন তিনি।

/এফইউ/এমওএফ/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি