জ্বালানি নেওয়ার সময় বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমান

বিদেশ ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২০, ২৩:৩৩আপডেট : ০১ অক্টোবর ২০২০, ০১:১৮

আকাশে জ্বালানি নেওয়ার সময় ট্যাংকার বিমানের সঙ্গে সংঘর্ষে বিধ্বস্ত হয়েছে মার্কিন বিমান বাহিনীর এক এফ-৩৫বি যুদ্ধবিমান। তবে পাইলট বিমান থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার ইম্পেরিয়াল কাউন্টিতে বিমানটি বিধ্বস্ত হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। জ্বালানি নেওয়ার সময় বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমান

মার্কিন বিমান বাহিনীর তৃতীয় মেরিন এয়ারক্রাফট উইং জানিয়েছে, সংঘর্ষের পর কেসি-১৩০জে জ্বালানি বহনকারী ট্যাংকার বিমানটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে। এক টুইট বার্তায় মার্কিন মেরিন ইউনিটটি জানিয়েছে, স্থানীয় সময় বেলা চারটার দিকে বিমানটি বিধ্বস্ত হয়।

বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে মার্কিন বাহিনী। ট্যাংকার বিমানটি নিরাপদে থারমাল বিমানবন্দরে ফিরে এসেছে আর এর সব কর্মী নিরাপদ রয়েছে বলেও জানানো হয়েছে।

তবে বিমান বিধ্বস্ত হওয়া নিয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান