ঘূর্ণিঝড় ও ভূমিধসে ভিয়েতনামে ৩১ জনের মৃত্যু

বিদেশ ডেস্ক
২৯ অক্টোবর ২০২০, ১৫:১৫আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ১৫:২৩
image

কয়েক দশকের মধ্যে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন মোলাভের প্রভাবে ভিয়েতনামে ৩১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে কুয়াং নাম প্রদেশে ভূমিধসে অন্তত ১৯ জন প্রাণ হারিয়েছে। নিখোঁজ রয়েছে আরও ৪৮ জন। এদিকে ঝড়ে পূর্বাভাস পাওয়ার পর মঙ্গলবার সাগর থেকে তীরে ফিরে আসার চেষ্টার সময় ট্রলার ডুবে ২৬ জন জেলে নিখোঁজ হন। তাদের খোঁজে নৌবাহিনীর জাহাজ পাঠানোর পর বৃহস্পতিবার ১২ জনের মরদেহ উদ্ধার হয়। বাকিরা এখনও নিখোঁজ।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, নিখোঁজদের জীবিত অবস্থায় উদ্ধারের আশা নিয়ে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ওই দুর্গম এলাকায় শুরু হয়েছে অভিযান। ভারী সরঞ্জামাদি নিয়ে কয়েক শ’ সেনা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

অক্টোবরের শুরু থেকেই ঝড়, ভারি বৃষ্টি ও বন্যার কবলে পড়েছে ভিয়েতনাম। এতে ১০ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যেই বুধবার (২৮ অক্টোবর) হানা দিয়েছে টাইফুন মোলাভ। এর তাণ্ডবে ৫৬ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ও লাখ লাখ লোক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন বলে জানিয়েছে ভিয়েতনাম সরকার।

টাইফুনের প্রভাবে বিরাজমান খারাপ আবহওয়ার জন্য শুরুর দিকে উদ্ধারকাজে বিঘ্ন ঘটছিলো। জীবিতদের খোঁজে বৃহস্পতিবার ঘটনাস্থলে কয়েকশত সৈন্য ও ভারী যন্ত্রপাতি মোতায়েন করা হয়েছে।

এক বিবৃতিতে ভিয়েতনামের উপপ্রধানমন্ত্রী চিং দিং জুং বলেছেন, ‘আমরা ঝড়ের গতিপথ ও কী পরিমাণ বৃষ্টি হতে পারে তার পূর্বাভাস দিতে পারি, কিন্তু কখন ভূমিধস হবে তা অনুমান করতে পারি না। সড়কগুলো কাদার গভীর স্তরের নিচে ঢাকা পড়েছে এবং ওই এলাকায় এখনও ভারী বৃষ্টিপাত অব্যাহত আছে। তারপরও উদ্ধারকাজ দ্রুত চালিয়ে যেতে হবে।’

ভিয়েতনামের আগে ফিলিপাইনে আঘাত হেনেছিল মোলাভ। সেখানে ১৬ জনের মৃত্যু হয়েছে। এরইমধ্যে মোলাভ দুর্বল হয়ে ক্রান্তীয় নিম্নচাপে পরিণত হয়েছে। বৃহস্পতিবার বিকালের দিকে ঝড়টি লাওসে পৌঁছাবে বলে মনে করা হচ্ছে।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম