ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টার পদত্যাগ

বিদেশ ডেস্ক
১৪ নভেম্বর ২০২০, ১১:৩৯আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ১৪:৩০

করোনাভাইরাস সংক্রমণের ভয়াবহ দ্বিতীয় ঢেউ আর ব্রেক্সিট চূড়ান্তকরণের মতো কঠিন সময়ে পদত্যাগ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রধান উপদেষ্টা ডোমিনিক কামিংস। শুক্রবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় লন্ডনের দশ নম্বর ডাউনিং স্ট্রিট থেকে তাকে একটি বক্স হাতে নিয়ে বের হয়ে চলে যেতে দেখা গেছে। কামিংসকে জনসনের ব্রেক্সিট প্রচারণার অন্যতম প্রধান নেপথ্য ব্যক্তি বলে মনে করা হতো। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টার পদত্যাগ

করোনাভাইরাসের সংক্রমণ আর ব্রেক্সিট চূড়ান্ত করা নিয়ে মারাত্মক চাপের মুখে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। যুক্তরাজ্যের অর্থনৈতিক সংকট যখন গভীর হতে শুরু করেছে সেই মুহূর্তে তার সঙ্গ ছাড়তে শুরু করেছেন ঘনিষ্ঠ জনেরা।

ডোমিনিক কামিংসের আগে পদত্যাগ করেন বরিস জনসনের যোগাযোগ পরিচালক লি কেইন। গত বুধবার কেইনের পদত্যাগের খবরে প্রকাশ হওয়ার পর প্রচার চলতে থাকে যে কামিংসও পদত্যাগের হুমকি দিয়েছেন। তবে বিবিসি’র কাছে সেই প্রচারকে উদ্দেশ্যমূলক বলে দাবি করেন কামিংস।

যে ব্রেক্সিট প্রচার চালিয়ে বরিস জনসন ২০১৯ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন সেই প্রচারের গুরুত্বপূর্ণ ব্যাক্তি ছিলেন লি কেইন ও ডোমিনিক কামিংস।

/জেজে/বিএ/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের