আমিরাতে ব্যবসার শতভাগ মালিকানা পাবেন বিদেশিরা

বিদেশ ডেস্ক
২৩ নভেম্বর ২০২০, ২৩:২২আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ২৩:২২
image

বিদেশিদের বিনিয়োগকৃত ব্যবসায় শতভাগ মালিকানা পাওয়ার সুযোগ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এতো দিন দেশটিতে বিদেশি নাগরিকদের ব্যবসা করতে হলে স্থানীয় কোনও পৃষ্ঠপোষককে মালিকানার বেশিরভাগ শেয়ার দেওয়া বাধ্যতামূলক ছিলো। তবে এক ডিক্রির মাধ্যমে এই বাধ্যবাধকতা তুলে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান। গাল্ফ নিউজের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। আমিরাতে ব্যবসার শতভাগ মালিকানা পাবেন বিদেশিরা

২০১৫ সালে বিদেশি মালিকানা সংক্রান্ত একটি আইন প্রণয়ণ করে সংযুক্ত আরব আমিরাত। ওই আইনে বলা হয় দেশটিতে কোনও কোম্পানির সর্বোচ্চ ৪৯ শতাংশ শেয়ারের মালিক হতে পারবেন বিদেশিরা। বাকি ৫১ শতাংশের মালিক হবেন আমিরাতের কোনও নাগরিক বা কোম্পানি। ওই আইনের ৫১টি ধারা সংশোধন করে বিদেশিদের শতভাগ মালিকানার সুযোগ দিয়ে ডিক্রি জারি করা হয়েছে।

আঞ্চলিক ও বিশ্ব পর্যায়ে সংযুক্ত আরব আমিরাতকে বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় স্থান হিসেবে গড়ে তোলার চিন্তা থেকেই আইনটি সংশোধন করেছে দেশটির সরকার। আশা করা হচ্ছে, এর মাধ্যমে বিদেশি বিনিয়োগের জন্য আরও আকর্ষনীয় স্থান হয়ে উঠবে আমিরাত।

প্রেসিডেন্টের ডিক্রি অনুযায়ী যেসব বিদেশি কোম্পানি আমিরাতে নিজেদের শাখা খুলতে চায় তাদের ক্ষেত্রেও মালিকানার নতুন নিয়ম প্রযোজ্য হবে। বিদেশিদের কোনও ব্যবসা প্রতিষ্ঠানে আমিরাতের নাগরিকদের চেয়ারপারসন হওয়া বাধ্যতামূলক থাকবে না। এমনকি বিদেশি কোম্পানিগুলোর পরিচলনা পর্ষদে অন্তত একজন আমিরাতি নাগরিক থাকারও প্রয়োজন পড়বে না।

তবে কৌশলগত বাণিজ্যিক খাত হিসেবে পরিচিত তেল, গ্যাস ও পরিবহনের মতো ব্যবসাগুলো নতুন প্রণীত আইনের আওতায় পড়বে না। আগামী ১ ডিসেম্বর থেকে দেশটিতে এই আইন কার্যকর হবে।

/জেজে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি