আমেরিকাকে সঠিক রাস্তায় ফেরাতে সরকারে ফিরছি: জন কেরি

বিদেশ ডেস্ক
২৪ নভেম্বর ২০২০, ১৭:০৬আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ১৭:০৬
image

ঐতিহাসিক প্যারিস জলবায়ু চুক্তির দর কষাকষিতে সহায়তা করেছিলেন তৎকালীন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই চুক্তি থেকে বের করে নেওয়ার আগে যুক্তরাষ্ট্রের পক্ষে চুক্তিটিতে স্বাক্ষরও করেন কেরি। এবারে দেশটির নতুন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু দূত হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। এক টুইট বার্তায় কেরি বলেছেন, আমেরিকাকে সঠিক পথে ফেরাতে আবারও সরকারে ফিরছেন তিনি। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। জন কেরি

জলবায়ু পরিবর্তনজনিত হুমকি কমাতে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে ২০১৫ সালে স্বাক্ষরিত হয় প্যারিস জলবায়ু চুক্তি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হিসেবে ওই চুক্তি স্বাক্ষরের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জন কেরি। ২০১৭ সালে যুক্তরাষ্ট্র ওই চুক্তি থেকে বেরিয়ে গেলে ডোনাল্ড ট্রাম্পের জলবায়ু নীতির কঠোর সমালোচক হয়ে ওঠেন কেরি। নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ওই চুক্তিতে ফিরে যাবার ঘোষণা দিয়েছেন।

বাইডেনের ট্রানজিশন টিম জানিয়েছে, নতুন প্রশাসনে প্রেসিডেন্টের বিশেষ দূত হিসেবে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে পূর্ণ সময় ব্যয় করবেন জন কেরি। তার এই পদটি জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে যুক্ত হবে। এর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, জলবায়ু পরিবর্তনকে জরুরি জাতীয় নিরাপত্তা ইস্যু হিসেবে দেখছেন বাইডেন।

নিয়োগ চূড়ান্ত হওয়ার পর এক টুইট বার্তায় জন কেরি লিখেছেন, ‘প্রজন্মের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং এর পরবর্তী সবকিছু মোকাবিলায় আমেরিকাকে সঠিক পথে ফেরাতে আমি সরকারে ফিরছি। জলবায়ু সংকট সবার সম্মিলিত প্রচেষ্টার চেয়ে কম কিছু দাবি করে না।’

/জেজে/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম