বাইডেন-শি বৈঠক আয়োজনের চেষ্টার খবর অস্বীকার চীনের

বিদেশ ডেস্ক
২৪ জানুয়ারি ২০২১, ১২:১৭আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ১২:১৭

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর একটি বৈঠক আয়োজনের চেষ্টার খবর অস্বীকার করেছে বেইজিং। সম্প্রতি সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে চীনের এমন চেষ্টার কথা বলা হয়েছিল। তবে ওই প্রতিবেদনে প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা দূতাবাস।

দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, সংবাদমাধ্যমে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের জন্য চীনের যে প্রচেষ্টার কথা বলা হয়েছে সেটির কোনও সত্যতা নেই। চীন কখনও এ ধরনের কাজ করেনি।

ওয়াল স্ট্রিট জার্নাল বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানিয়েছিল, চীনের ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা ইয়াং জেই জি-কে ওয়াশিংটনে পাঠানোর প্রস্তাব তৈরি করেছে বেইজিং। যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত কুই তিয়ানকাই প্রস্তাবটি মার্কিন কর্মকর্তাদের সামনে উপস্থাপন করেছেন।

তিয়ানকাই প্রস্তাবটি সরাসরি মার্কিন কর্মকর্তাদের চিঠি লিখে এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে মার্কিন নীতি নির্ধারকদের কাছে পৌঁছে দিয়েছেন বলে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে। চীন আশা করছে, জেই চিকে ওয়াশিংটনে পাঠিয়ে শি জিনপিং-এর সঙ্গে বাইডেনের একটি সাক্ষাৎ ঘটানোর ব্যাপারে নতুন প্রশাসনকে রাজি করানো সম্ভব হবে।

২০১৭ সালের জানুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর থেকে গত চার বছর ধরে বেইজিং-এর সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে উত্তেজনার পারদ ক্রমেই বেড়েছে। ফলে দৃশ্যত চীন এখন নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে বিদ্যমান উত্তেজনা কমিয়ে আনতে চাইছে। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের