বেসরকারি কারাগারের ওপর নির্ভরতা কমানোর নির্দেশ বাইডেনের

বিদেশ ডেস্ক
২৭ জানুয়ারি ২০২১, ২০:৪৬আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ১৪:২১
image

যুক্তরাষ্ট্রে বেসরকারিভাবে পরিচালিত কারাগারের ওপর নির্ভরতা বন্ধ করতে আইন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন দেশটির নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার (২৬ জানুয়ারি) এ সংক্রান্ত একটি আদেশে স্বাক্ষর করেছেন তিনি। মার্কিন বার্তা সংস্থা এপি’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয়ভাবে প্রায় ১ লাখ ৫২ হাজার কারাবন্দি রয়েছে। এর মধ্যে ১৪ হাজারেরও বেশি কেন্দ্রীয় বন্দিকে রাখা হয়েছে বেসরকারি ব্যবস্থাপনাধীন ফ্যাসিলিটিতে। সম্প্রতি করোনা পরিস্থিতির কারণে অনেককে কারাগারের বদলে বাড়িতে বন্দি অবস্থায় রাখায় কয়েদির সংখ্যা হ্রাস পেয়েছে। এরইমধ্যে কয়েকটি বেসরকারি কারাগারের সঙ্গে চুক্তি নবায়নে সম্মত হয়নি ফেডারেল ব্যুরো অব প্রিজন্স কর্তৃপক্ষ।

মঙ্গলবার নির্বাহী আদেশে স্বাক্ষরের মধ্য দিয়ে বাইডেন অ্যাটর্নি জেনারেলদের নির্দেশ দিয়েছেন তারা যেন বেসরকারিভাবে পরিচালিত আটক কেন্দ্রগুলোর সঙ্গে চুক্তি নবায়ন না করে। তিনি বলেন, ‘কারারুদ্ধ করার মাধ্যমে করপোরেশনগুলো যে মুনাফা করে থাকে তা বন্ধ করে দেওয়ার এটাই প্রথম পদক্ষেপ।

বাইডেনের এমন সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছে বেসরকারি কারাগার পরিচালনাকারী কোম্পানিগুলো। তাদের দাবি, করোনা মহামারি পরিস্থিতির কারণে এসব কোম্পানি এমনিতেই অর্থনৈতিকভাবে ক্ষতির মুখে আছে। তার মধ্যে এ ধরনের আদেশ দেওয়ার কারণে এখানকার অনেক কর্মী বেকার হয়ে পড়বে।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের