একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের ওয়েবসাইট ডাউন

বিদেশ ডেস্ক
০৮ জুন ২০২১, ১৬:৫৪আপডেট : ০৮ জুন ২০২১, ১৭:১১

বিশ্বের একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না। এসব সংবাদমাধ্যমের মধ্যে রয়েছে ফিন্যান্সিয়াল টাইমস, নিউ ইয়র্ক টাইমস, ব্লুমবার্গ নিউজ, বিবিসি, দ্য গার্ডিয়ান। মঙ্গলবার বিভিন্ন দেশ থেকে এসব সংবাদমাধ্যমের ওয়েবসাইটে ভিজিটররা প্রবেশ করতে পারছেন না। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, সিএনএন ও ফ্রান্সের লে মন্ডে’র ওয়েবসাইটে ত্রুটি দেখাচ্ছে। বিঘ্নের মুখে পড়েছে আল-জাজিরাও। নিউ ইয়র্ক টাইমসের ওয়েবসাইট কিছু সময় বন্ধ ছিল। তবে এখন তাতে প্রবেশ করা যাচ্ছে। 

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, তাদের ওয়েবসাইট ও অ্যাপ কাজ করছে না। আরও ব্রিটিশ সংবাদমাধ্যমের ওয়েবসাইট ব্রাউজারে লোড হচ্ছে না। এমনকি ব্রিটিশ সরকারের মূল ওয়েবসাইটেও প্রবেশ করা যাচ্ছে না।

তাৎক্ষণিক এসব ওয়েবসাইটে কেন প্রবেশ করা যাচ্ছে না তা সম্পর্কে জানা যায়নি। তবে ডাউন ডিটেক্টর ওয়েবসাইট জানিয়েছে, বিভিন্ন খবরে জানা যাচ্ছে ফাস্টলিতে বড় ধরনের বিপর্যয়ের কারণে এসব ওয়েবসাইটের সেবা বিঘ্নিত হচ্ছে।

সান ফ্রান্সিসকোভিত্তিক ক্লাউড সার্ভিস কোম্পানি ফাস্টলিও নিজেদের ত্রুটির কথা স্বীকার করেছে। নিজেদের ওয়েবসাইটে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে উল্লেখ করেছে।

পৃথকভাবে আন্তর্জাতিক ই-কমার্স সাইট অ্যামাজনেও প্রবেশ করা যাচ্ছে না। এই বিষয়ে অ্যামাজন কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

/এএ/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের