ভূমধ্যসাগরে ১৭ বাংলাদেশির মৃত্যু

বিদেশ ডেস্ক
২২ জুলাই ২০২১, ১৯:১৩আপডেট : ২২ জুলাই ২০২১, ২০:৩৭

উত্তাল ভূমধ্যসাগরে প্রাণ গেলো ১৭ অভিবাসন প্রত্যাশী বাংলাদেশির। নৌকায় করে অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে সাগরে ডুবে মারা যান তারা। তাদের মরদেহ উদ্ধার করেছে তিউনিসিয়ান কোস্টগার্ড।

বুধবার তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট জানিয়েছে, অবৈধ উপায়ে লিবিয়া থেকে ইতালি যাওয়ার চেষ্টা চালায় একদল অভিবাসন প্রত্যাশী। মাঝপথে নৌকাটি ডুবে গেলে তাদের মৃত্যু হয়। জীবিত উদ্ধার করা হয়েছে বিভিন্ন দেশের আরও ৩৮০ অভিবাসন প্রত্যাশীকে।

নৌকাটি লিবিয়ার উত্তর-পশ্চিম উপকূলের জুওয়ারা থেকে যাত্রা শুরু করে। সেখানে সিরিয়া, মিসর, সুদান, ইরিত্রিয়া, মালি ও বাংলাদেশের অভিবাসন প্রত্যাশীরা অবস্থান করছিল।

মৃতদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি বলে জানা গেছে। তবে তাদের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বছরও ভূমধ্যসাগর হয়ে ইউরোপে যাওয়ার প্রবণতা লক্ষ করা গেছে। গত মাসেই ভূমধ্যসাগর থেকে ২৬৪ বাংলাদেশিকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। একই সঙ্গে উদ্ধার হয় মিসরের তিন নাগরিক। এরমধ্যেই নতুন করে আবারও সাগরে পথে উদ্ধার হলো অভিবাসন প্রত্যাশীরা।

উন্নত জীবনের আশায় অবৈধভাবে প্রতি বছরেই সাগর পথে জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন বহু মানুষ। এ যাত্রায় অনেকেই উত্তাল সাগরে ডুবে মারা যান।

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
ডেঙ্গুতে ঝরলো আরও ৫ প্রাণ
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু
রাতে ‘বেগুন ভর্তা’ খাওয়ার পর ৩ বোনের রহস্যজনক মৃত্যু
সর্বশেষ খবর
পাকিস্তানে ২০২৭ সালে এসএ গেমস
পাকিস্তানে ২০২৭ সালে এসএ গেমস
মেট্রোরেলের নিচের সিসি ক্যামেরা আছে কিনা, জানতে চান হাইকোর্ট
মেট্রোরেলের নিচের সিসি ক্যামেরা আছে কিনা, জানতে চান হাইকোর্ট
টাস্কানি নয়, মাডেফোর্ডেই মিলবে ইংল্যান্ডের সমুদ্রসৈকতের আসল স্বাদ
টাস্কানি নয়, মাডেফোর্ডেই মিলবে ইংল্যান্ডের সমুদ্রসৈকতের আসল স্বাদ
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্যক্তিগত যানবাহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখার দাবি 
ব্যক্তিগত যানবাহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখার দাবি